মেধাবীদের মূল্যায়নে সমৃদ্ধ ও উন্নত দেশ গড়ে তোলা সম্ভব : ভূমিমন্ত্রী

রাজশাহী ব্যুরো

জাতীয়

মেধাবীদের যথাযথ মূল্যায়নের মাধ্যমেই একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি

2026-07-11T14:33:52+00:00
2026-07-11T14:33:52+00:00
 
  শনিবার, ১১ জুলাই ২০২৬,
২৭ আষাঢ় ১৪৩৩
শনিবার, ১১ জুলাই ২০২৬
জাতীয়
মেধাবীদের মূল্যায়নে সমৃদ্ধ ও উন্নত দেশ গড়ে তোলা সম্ভব : ভূমিমন্ত্রী
রাজশাহী ব্যুরো
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ২:৩৩ পিএম 
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। ছবি : সময়ের আলো
মেধাবীদের যথাযথ মূল্যায়নের মাধ্যমেই একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, আজকের মেধাবীরাই আগামী দিনে বিশ্বমঞ্চে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে এবং দেশের হাল ধরবে।

শনিবার (১১ জুলাই) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এককালীন শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভূমিমন্ত্রী উল্লেখ করেন, রাজশাহী তার শিক্ষা, মেধা ও সুশৃঙ্খল পরিবেশের জন্য দেশজুড়ে বিশেষ মর্যাদা অর্জন করেছে এবং আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, যে জাতি মেধাবীদের সম্মান করতে জানে না, সে জাতি কখনো সফল হতে পারে না। শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে তাদের অভিভাবক ও শিক্ষকদের অবদান অপরিসীম। কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস ও অধ্যবসায়ের মাধ্যমে শিক্ষার্থীদের দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি। জেলা পরিষদের এই শিক্ষাবৃত্তি প্রদানের উদ্যোগ শিক্ষার্থীদের আরও অনুপ্রাণিত করবে এবং তাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি জোগাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।


রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী-৩ সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৫ সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, সাবেক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান।

অনুষ্ঠানে আমন্ত্রিত বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের উপস্থিতিতে রাজশাহী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।

সময়ের আলো/জোই


  বিষয়:   মেধাবী  মূল্যায়ন  সমৃদ্ধ  উন্নত দেশ  ভূমিমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: