‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ অনুষ্ঠান মঙ্গলবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ঢাবি প্রতিনিধি

জাতীয়

তরুণদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে জাতীয় উন্নয়নে কাজে লাগাতে আগামী ১৪ জুলাই (মঙ্গলবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘তারুণ্য, স্টার্টআপ

2026-07-11T18:02:02+00:00
2026-07-11T18:26:14+00:00
 
  শনিবার, ১১ জুলাই ২০২৬,
২৭ আষাঢ় ১৪৩৩
শনিবার, ১১ জুলাই ২০২৬
জাতীয়
‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ অনুষ্ঠান মঙ্গলবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৬:০২ পিএম  আপডেট: ১১.০৭.২০২৬ ৬:২৬ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
তরুণদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে জাতীয় উন্নয়নে কাজে লাগাতে আগামী ১৪ জুলাই (মঙ্গলবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক এক বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শনিবার (১১ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্বোধনী পর্বে বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমের ওপর তথ্যচিত্র প্রদর্শন, সফল উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময়, প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষার্থীদের মুক্ত আলোচনা এবং নির্বাচিত স্টার্টআপগুলোর মাঝে অনুদানের চেক হস্তান্তর করা হবে।

অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে উদ্বোধন করা হবে ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’। এটি উদ্যোক্তাদের জন্য একটি জাতীয় ডিজিটাল লঞ্চপ্যাড হিসেবে কাজ করবে। এর মাধ্যমে একজন নতুন উদ্যোক্তা প্রয়োজনীয় তথ্য, সরকারি অনুদান, মেন্টরিং, প্রশিক্ষণ ও বিনিয়োগের সব সুবিধা একটি একক ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সহজে পাবেন। যা দেশের সামগ্রিক স্টার্টআপ খাতকে আরও সমন্বিত করবে। 

আইসিটি বিভাগ জানায়, তরুণদের প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি ও জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ার লক্ষ্যে সরকার কাজ করছে। এরই ধারাবাহিকতায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ২০২৬-এ স্টার্টআপ খাতকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। ইতোমধ্যে নতুন ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের অর্থায়নের জন্য ৫০০ কোটি টাকার একটি বিশেষ ‘স্টার্টআপ ফান্ড’ গঠন করা হয়েছে। 


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করবেন। 

এছাড়া আইসিটি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞা সূচনা বক্তব্য এবং অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান স্বাগত বক্তব্য রাখবেন। 

প্রসঙ্গত, উদ্বোধনী পর্ব শেষে আগামী মঙ্গলবার দুপুর ১টা থেকে অনুষ্ঠানটি সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   ঢাবি  স্টার্টআপ  সম্ভাবনা  প্রধানমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: