পঞ্চগড় নেওয়া হচ্ছে না জমির উদ্দিন সরকারের মরদেহ, দাফন সংসদ প্রাঙ্গণে

জাতীয়

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মরদেহ তার গ্রামের বাড়ি পঞ্চগড়ে নিয়ে যাওয়া

2026-07-12T11:49:28+00:00
2026-07-12T12:09:17+00:00
 
  রবিবার, ১২ জুলাই ২০২৬,
২৮ আষাঢ় ১৪৩৩
রবিবার, ১২ জুলাই ২০২৬
জাতীয়
পঞ্চগড় নেওয়া হচ্ছে না জমির উদ্দিন সরকারের মরদেহ, দাফন সংসদ প্রাঙ্গণে
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ১১:৪৯ এএম  আপডেট: ১২.০৭.২০২৬ ১২:০৯ পিএম
সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। সংগৃহীত ছবি
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মরদেহ তার গ্রামের বাড়ি পঞ্চগড়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। রোববার (১২ জুলাই) বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে। 

জানাজা শেষে মরহুমের মরদেহ সংসদ ভবনের নির্ধারিত চত্বরেই সমাহিত করা হবে। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) রাশেদ মিজান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এদিকে সাবেক এই স্পিকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম। এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


আলাদা এক শোক বার্তায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও গভীর শোক প্রকাশ করেছেন। প্রবীণ এই রাজনীতিবিদের আকস্মিক প্রয়াণে সংসদীয় অঙ্গনসহ দেশের রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   পঞ্চগড়  জমির উদ্দিন সরকার  মরদেহ  দাফন  সংসদ প্রাঙ্গণ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: