ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির মিসাইল ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে একাধিক হামলার পাশাপাশি হরমুজ প্রণালিতে ইরানের

2026-07-13T02:45:42+00:00
2026-07-13T02:45:42+00:00
 
  সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৩ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২:৪৫ এএম 
ছবি : সংগৃহীত
ইরানে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির মিসাইল ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে একাধিক হামলার পাশাপাশি হরমুজ প্রণালিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ছোট নৌযানেও আঘাত হানা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস।

রোববার (১২ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে এক্সিওস জানায়, মার্কিন বাহিনী ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করার লক্ষ্যে এসব হামলা চালায়। তবে হামলার বিস্তারিত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

এর আগে শনিবার রাতে ইরানের বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর জবাবে উপসাগরীয় অঞ্চলের পাঁচটি আরব দেশে অবস্থিত মার্কিন স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালায় তেহরান।

এদিকে, এক্সিওসের প্রতিবেদন প্রকাশের আগেই ইরানের দুটি সংবাদ সংস্থা জানায়, বন্দর নগরী বন্দর আব্বাস এবং হরমুজ প্রণালির কেশম দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।


পরে কেশম দ্বীপের গভর্নর হোসেইন আমির বলেন, শত্রুপক্ষের ছোড়া ১০ থেকে ১১টি বস্তু-সম্ভবত ক্ষেপণাস্ত্র-দ্বীপে আঘাত হেনেছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থাকে তিনি বলেন, হামলাগুলো সামরিক অবকাঠামো লক্ষ্য করেই চালানো হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   ইরান  হামলা  যুক্তরাষ্ট্র  যুদ্ধ  সময়ের আলো 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: