ঢাবিতে দুর্যোগ মোকাবিলায় ৭ সদস্যের কমিটি গঠন

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) যেকোনো দুর্যোগকালীন পরিস্থিতি দ্রুত মোকাবিলা ও কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়

2026-07-13T14:00:17+00:00
2026-07-13T14:00:17+00:00
 
  সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিক্ষা
ঢাবিতে দুর্যোগ মোকাবিলায় ৭ সদস্যের কমিটি গঠন
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২:০০ পিএম 
সংগৃহীত ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) যেকোনো দুর্যোগকালীন পরিস্থিতি দ্রুত মোকাবিলা ও কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানীকে আহ্বায়ক করে সাত সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে। ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের পরিচালক ড. মোহাম্মদ মনিরুজ্জামান খান কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল প্রশাসনের দ্রুত পদক্ষেপের ফলে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল এবং শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল এলাকার জলাবদ্ধতা দূর হয়েছে। বর্তমানে দুই হলের বিদ্যুৎসহ শিক্ষার্থীদের সার্বিক জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট সবাইকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সোমবারের বিশ্ববিদ্যালয়ের পূর্বনির্ধারিত সব অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


এদিকে, গতকাল ১২ জুলাই (রোববার) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, সংশ্লিষ্ট হলগুলোর প্রভোস্ট এবং প্রক্টোরিয়াল টিমের সদস্যরা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল এলাকায় জলাবদ্ধতা নিরসন, বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করা এবং সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল প্রশাসন রোববার সকাল থেকেই কাজ শুরু করে। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন)-এর নেতৃত্বে ওয়াসা, ডিপিডিসি, সিটি করপোরেশন এবং বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের যৌথ প্রচেষ্টায় রাতেই জলাবদ্ধতা দূর করা হয়। একই সঙ্গে হলে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন এবং সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করা হয়।

হল প্রশাসনের পক্ষ থেকে রোববার ছাত্রীদের মধ্যে পর্যাপ্ত মোমবাতি, মিনারেল ওয়াটার ও মশার কয়েল বিতরণ করা হয়। সোমবার সকালে শিক্ষার্থীদের জন্য খাবারের ব্যবস্থাও করা হয়েছে।

শিক্ষার্থীদের যেকোনো সংকট মোকাবিলা ও সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং হল প্রশাসন সবসময় পাশে রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   ঢাকা বিশ্ববিদ্যালয়  ঢাবি  দুর্যোগ মোকাবিলা 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: