হত্যা মামলায় সাবেক সচিব জিয়াউল গ্রেফতার

আদালত প্রতিবেক

আইন-আদালত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর কাফরুল থানা এলাকায় মাহবুব হাসান মামুন নামে এক ব্যক্তি হত্যা মামলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

2026-07-15T15:57:30+00:00
2026-07-15T15:57:30+00:00
 
  বুধবার, ১৫ জুলাই ২০২৬,
৩১ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৫ জুলাই ২০২৬
আইন-আদালত
হত্যা মামলায় সাবেক সচিব জিয়াউল গ্রেফতার
আদালত প্রতিবেক
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৩:৫৭ পিএম 
ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর কাফরুল থানা এলাকায় মাহবুব হাসান মামুন নামে এক ব্যক্তি হত্যা মামলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউলকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৫ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ৯ জুলাই আসামিকে এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার এসআই মো. আব্দুল আলীম। 

আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে ব্যাপক সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। মামলাটি স্পর্শকাতর ও চাঞ্চল্যকর। পরে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে পুলিশ রিমান্ডের আবেদন করা হতে পারে। এমতাবস্থায় মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে তদন্তে প্রাপ্ত আসামি হিসাবে গ্রেফতার দেখানো একান্ত প্রয়োজন।ওইদিন আসামির উপস্থিতিতে শুনানির জন্য সোমবার দিন নির্ধারণ করেন।সেদিন শুনানির সময় মামলার মূলনথি না থাকায় আদালত ১৫ জুলাই পরবর্তী তারিখ ধার্য করেন। শুনানির সময় আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

মামলার অভিযোগ জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর মিরপুর থানার বিআরটিএর সামনে আন্দোলনে অংশ নেন ভিকটিম মাহবুব হাসান মামুন। ওইদিন বিকেল সাড়ে ৪টায় আসামিদের ছোড়া গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬১ জনকে আসামি করে রাজধানীর কাফরুল থানায় একটি হত্যা মামলা করেন।


সময়ের আলো/কহু


  বিষয়:   সময়ের আলো  আইন-আদালত  গ্রেফতার 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: