গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এসময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে আরও এক হাজার ১৩ শিশু।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে এসময়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৮৫ শিশুর। এসময় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৫ শিশু। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এ সময়ে মোট ৭৮০ শিশু মারা গেছে।
গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়েছে ১৪০ শিশু, এসময়ে হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৮৭৩। সবমিলিয়ে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা এক হাজার ১৩ জন।
সময়ের আলো/কেএইচও