হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ তিন রোভারের

বরিশাল ব্যুরো

সারাদেশ

বরিশাল থেকে কুয়াকাটা পর্যন্ত ১৫০ কিলোমিটার পথ হেঁটে পরিভ্রমণ করেছেন স্কাউটের তিন সিনিয়র রোভার মেট। ১২ জুলাই বরিশাল নগরীর সরকারি

2026-07-18T00:07:47+00:00
2026-07-18T00:07:47+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
সারাদেশ
হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ তিন রোভারের
বরিশাল ব্যুরো
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১২:০৭ এএম 
শাহরিয়ার রহমান হাছিব, মশিউর রহমান আবির ও সাজিদুল ইসলাম সিজান। ছবি : সময়ের আলো
বরিশাল থেকে কুয়াকাটা পর্যন্ত ১৫০ কিলোমিটার পথ হেঁটে পরিভ্রমণ করেছেন স্কাউটের তিন সিনিয়র রোভার মেট। ১২ জুলাই বরিশাল নগরীর সরকারি ব্রজমোহন কলেজ থেকে তারা এই পরিভ্রমণ শুরু করেন। বৃহস্পতিবার তারা কুয়াকাটায় পৌঁছান।

স্কাউটের রোভার শাহরিয়ার রহমান হাছিব, মশিউর রহমান আবির ও সাজিদুল ইসলাম সিজান কলেজের প্রশাসনিক ভবনের সামনে থেকে সকাল ৭টায় এই যাত্রা শুরু করেন। তারা প্রথম দিন ২৬ দশমিক ৭ কিলোমিটার, দ্বিতীয় দিন ২২ কিলোমিটার, তৃতীয় দিন ৩৪ কিলোমিটার, চতুর্থ দিন ৩৮ কিলোমিটার এবং পঞ্চম দিন ৩৫ কিলোমিটার পরিভ্রমণ করেন।

আজ শুক্রবার বিকালে রোভার শাহরিয়ার রহমান হাছিব বললেন, ‘প্রথম দিনের যাত্রায় আমরা দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজে বিরতি ও বাকেরগঞ্জ সরকারি কলেজে রাত্রিযাপন করেছি। দ্বিতীয় দিন ১২ নম্বর উত্তর কার্তিকপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিরতি ও পটুয়াখালী ডিসি অফিসে রাত্রিযাপন, তৃতীয় দিন ইউনুস আলী খান ডিগ্রি কলেজে বিরতি ও বরগুনার আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে রাত্রিযাপন, চতুর্থ দিন পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে বিরতি ও পটুয়াখালীর কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে রাত্রিযাপন এবং পঞ্চম দিন ফাতেম হাই মাধ্যমিক বিদ্যালয়ে বিরতি দিয়ে কুয়াকাটা জিরো পয়েন্টে রাত্রিযাপন করেছি।’

শাহরিয়ার রহমান হাছিব, মশিউর রহমান আবির ও সাজিদুল ইসলাম সিজান। ছবি : সময়ের আলো

শাহরিয়ার রহমান হাছিব, মশিউর রহমান আবির ও সাজিদুল ইসলাম সিজান। ছবি : সময়ের আলো


রোভার মশিউর রহমান আবির জানালেন, রোভার স্কাউটের সর্বোচ্চ সম্মান প্রেসিডেন্টস রোভার স্কাউটস অ্যাওয়ার্ড প্রাপ্তির লক্ষ্যে পরিভ্রমণ ব্যাজ অর্জনের জন্য আমরা এই পরিভ্রমণ সম্পন্ন করেছি। পরিভ্রমণকালে ‘ধ্বংস নয়, সৃষ্টি করি; জীববৈচিত্র্য রক্ষা করি’, ‘মনের যত্ন নিন, সুন্দর জীবন গড়ুন’ এবং ‘সত্যের পাশে থাকুন, গুজবকে না বলুন’—সমাজ সচেতনতামূলক এই তিনটি স্লোগান আমরা বহন করেছি।

রোভার সাজিদুল ইসলাম সিজান মন্তব্য করেন, পরিভ্রমণকালে আমরা গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান পরিদর্শন করেছি। এ ছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি অফিস পরিদর্শনের পাশাপাশি গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   পরিভ্রমণ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: