ফেসবুক ও মেসেঞ্জারে বিভ্রাট, সমস্যায় পড়ছেন ব্যবহারকারীরা

প্রযুক্তি

বিভ্রাটের কবলে পড়েছে মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও এর মেসেজিং সেবা মেসেঞ্জার। রোববার (১৯ জুলাই) দুপুর দেড়টার দিকে

2026-07-19T13:50:54+00:00
2026-07-19T13:50:54+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
প্রযুক্তি
ফেসবুক ও মেসেঞ্জারে বিভ্রাট, সমস্যায় পড়ছেন ব্যবহারকারীরা
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ১:৫০ পিএম 
ছবি : সংগৃহীত
বিভ্রাটের কবলে পড়েছে মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও এর মেসেজিং সেবা মেসেঞ্জার। রোববার (১৯ জুলাই) দুপুর দেড়টার দিকে প্ল্যাটফর্ম দুটিতে সমস্যার সম্মুখীন হচ্ছেন বাংলাদেশের ব্যবহারকারীরা।

ব্যবহারকারীদের অভিযোগ, ফেসবুকে লগইন করা যাচ্ছে না, নিউজ ফিডেও নতুন পোস্ট আসছে না। একই সঙ্গে মেসেঞ্জারেও বিভ্রাট দেখা দিয়েছে।

ঢাকার একজন ব্যবহারকারী বলেন, ‘দুপুর ১টা ৩০ মিনিটের পর হঠাৎ করে দেখলাম, মেসেঞ্জার অটো লগআউট হয়ে গেল। এরপর ফেসবুকে ঢুকে দেখি পোস্ট করা যাচ্ছে না, নতুন পোস্টও আসছে না।’

বিভ্রাটের কারণ এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে মেটার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


সময়ের আলো/কহু


  বিষয়:   সময়ের আলো  ফেসবুক 


Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: