স্পেন ম্যাচটা সহজেই জিতবে : রোনালদো

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপ ফাইনালে নিয়ে এবার ভবিষ্যৎ বাণী করেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ‘ফেনোমেনন’ খ্যাত রোনালদো নাজারিও। ১৯৯৪ ও ২০০২ বিশ্বকাপজয়ী এই স্ট্রাইকারের মতে,

2026-07-19T21:22:49+00:00
2026-07-19T21:39:01+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
খেলা
স্পেন ম্যাচটা সহজেই জিতবে : রোনালদো
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৯:২২ পিএম  আপডেট: ১৯.০৭.২০২৬ ৯:৩৯ পিএম
রোনালদো নাজারিও। ছবি : সংগৃহীত
বিশ্বকাপ ফাইনালে নিয়ে এবার ভবিষ্যৎ বাণী করেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ‘ফেনোমেনন’ খ্যাত রোনালদো নাজারিও। ১৯৯৪ ও ২০০২ বিশ্বকাপজয়ী এই স্ট্রাইকারের মতে, লুইস দে লা ফুয়েন্তের স্পেন বেশ সহজেই শিরোপা জিততে যাচ্ছে।

টুর্নামেন্টের শুরু থেকেই ফ্রান্স ও স্পেনকে নিজের ফেভারিট মেনে আসা রোনালদো বলেন, আমি মনে করি স্পেনই ম্যাচটা জিতবে এবং বেশ সহজেই। শুরু থেকেই ওরা এবং ফ্রান্স আমার ফেভারিট ছিল। স্পেন অসাধারণ ফুটবল খেলছে। এটা ওদের ডিএনএ-তে আছে। সেই ছোটবেলা থেকেই ওরা এই দর্শনে খেলে বড় হয়েছে।

Advertisement
স্পেনকে পরিষ্কার এগিয়ে রাখলেও, আর্জেন্টিনার চরিত্র এবং মাঠের ব্যক্তিত্বকে আলাদাভাবে সম্মান জানিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি। শিরোপার লড়াইয়ে আলবিসেলেস্তেরা যে সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়, তা মনে করিয়ে দিয়েছেন ২০০২ বিশ্বকাপ জয়ের এই নায়ক।

চলতি বিশ্বকাপে লিওনেল স্কালোনির দলের পথচলার প্রশংসা করে ‘ফেনোমেনন’ খ্যাত রোনালদো বলেন, এই বিশ্বকাপে আর্জেন্টিনা দারুণ একটা সময় পার করেছে। তারা এমন এক দল, যারা যে কোনো প্রতিকূলতা কাটিয়ে ওঠার এক অবিশ্বাস্য মানসিকতা দেখায়। তাদের ভেতরের এই সত্যিকারের লড়াকু মনোভাব আসলেই ভীষণ সুন্দর।


আলবিসেলেস্তেদের এই লড়াকু মনোভাবের প্রশংসা করলেও স্পেনের হাই-পজিশন ফুটবলের সামনে তা টিকবে না বলে দাবি তার। রোনালদো বলেন, ‘তবে স্পেন দলটা একদম নিখুঁতভাবে তৈরি। মাঠের প্রতিটি মুহূর্তে, ঠিক কোন সময়ে কী করতে হবে— সেটা ওদের খুব ভালো করেই জানা আছে।’

আজ নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বজয়ের এই মঞ্চে নামার আগে দুই দলের সামনেই রয়েছে ইতিহাসের পাতায় নাম লেখানোর সুযোগ। লিওনেল স্কালোনির আর্জেন্টিনা যদি আজ জিততে পারে, তবে ১৯৫৮ ও ১৯৬২ সালের পেলের ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে তারা। অন্যদিকে, টানা ৩৭ ম্যাচে অপরাজিত থাকা স্পেন তাদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো সোনালি ট্রফি জিতবে। 

সময়ের আলো/আআ
  বিষয়:   স্পেন  রোনালদো  বিশ্বকাপ  ব্রাজিল  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: