মঙ্গলবার টানা ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

রাজধানীর ধানমন্ডির ফ্রি স্কুল স্ট্রিট, হাতিরপুল, পুকুরপাড়সহ আশপাশের কয়েকটি এলাকায় দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা আট ঘণ্টা গ্যাস

2026-07-20T20:25:42+00:00
2026-07-20T20:25:42+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
বিবিধ
মঙ্গলবার টানা ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৮:২৫ পিএম 
টানা আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানা গেছে। ছবি : সংগৃহীত
রাজধানীর ধানমন্ডির ফ্রি স্কুল স্ট্রিট, হাতিরপুল, পুকুরপাড়সহ আশপাশের কয়েকটি এলাকায় দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানা গেছে।

সোমবার (২০ জুলাই) এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস জানায়, ফ্রি স্কুল স্ট্রিট, হাতিরপুল, পুকুরপাড়, ধানমন্ডি এলাকায় লিকেজযুক্ত পুরোনো বিতরণ লাইন পরিবর্তন ও সার্ভিস লাইন প্রতিস্থাপন কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।


এ সময়ে ফ্রি স্কুল স্ট্রিট, ভূতের গলি, কিচেন রোড, আল আমিন রোড ও কাঁঠালবাগান এলাকার আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া, এসব এলাকার আশপাশে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   মঙ্গলবার  গ্যাস  ঢাকা  এলাকা 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: