সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে আন্তঃশিক্ষা বোর্ডের ৫ নির্দেশনা

সময়ের আলো ডেস্ক

শিক্ষা

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে দেশের সব নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে পাঁচ দফা নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা

2026-07-21T11:04:57+00:00
2026-07-21T11:04:57+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিক্ষা
সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে আন্তঃশিক্ষা বোর্ডের ৫ নির্দেশনা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১১:০৪ এএম 
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সংগৃহীত ছবি
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে দেশের সব নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে পাঁচ দফা নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ছাত্র ও ছাত্রী ফুটবল দল গঠন, নিয়মিত অনুশীলন এবং টুর্নামেন্টের প্রস্তুতি নিশ্চিত করতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।      

সোমবার (২০ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়।         

চিঠিতে বলা হয়েছে, আগামী ৯ আগস্ট চট্টগ্রাম স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধন করবেন। 

চিঠিতে আরও বলা হয়েছে, একই দিন ও একই সময়ে সারা দেশে টুর্নামেন্টের খেলা শুরু হবে। এতে দেশের নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবে। 

আরও পড়ুন

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য দেওয়া পাঁচ নির্দেশনা হলো- 

১. শিক্ষার্থীদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে একটি ছাত্র ও একটি ছাত্রী ফুটবল দল গঠন করতে হবে।

২. অভিজ্ঞ শিক্ষক বা প্রশিক্ষকের তত্ত্বাবধানে নিয়মিত অনুশীলনের ব্যবস্থা করতে হবে।    

৩. দক্ষ খেলোয়াড় বাছাই ও শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহ বাড়াতে শ্রেণিভিত্তিক আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করতে হবে।

৪. খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, নেতৃত্ব, দলগত চেতনা ও সুস্থ জীবনধারা গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।

৫. টুর্নামেন্ট-সংক্রান্ত পরবর্তী নির্দেশনা অনুসরণ করে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করতে হবে।

এ ছাড়া টুর্নামেন্ট সফলভাবে বাস্তবায়নে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, ক্রীড়ানুরাগী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগীদের সম্পৃক্ত করে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। 

সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   শিক্ষাপ্রতিষ্ঠান  আন্তঃশিক্ষা বোর্ড 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: