স্থগিত এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি নির্ধারণে বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম অঞ্চলের স্থগিত হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষার নতুন সময়সূচি নির্ধারণে জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে বৈঠকে বসছে আন্তঃশিক্ষা

2026-07-20T12:18:14+00:00
2026-07-20T12:45:44+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
স্থগিত এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি নির্ধারণে বৈঠক আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১২:১৮ পিএম  আপডেট: ২০.০৭.২০২৬ ১২:৪৫ পিএম
ছবি : সংগৃহীত
বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম অঞ্চলের স্থগিত হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষার নতুন সময়সূচি নির্ধারণে জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে বৈঠকে বসছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সোমবার (২০ জুলাই) মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যালোচনা করে দ্রুত পরীক্ষা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কর্মকর্তারা জানিয়েছেন, বন্যা-পরবর্তী পরিস্থিতি, যোগাযোগব্যবস্থা, পরীক্ষা কেন্দ্রের প্রস্তুতি এবং পরীক্ষার্থীদের সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে ডিসিদের মতামত নেওয়া হবে। বৈঠকের সুপারিশ শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর পর মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী স্থগিত পরীক্ষার সংশোধিত সূচি প্রকাশ করা হবে।

Advertisement
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, চট্টগ্রাম অঞ্চলের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জেলা প্রশাসকদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেওয়া হবে। এরপর বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়কে জানানো হবে এবং তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে।


তিনি জানান, কবে থেকে পরীক্ষা শুরু হবে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে দ্রুত সময়ের মধ্যেই পরীক্ষা নেওয়ার লক্ষ্য রয়েছে। সোমবার রাতের মধ্যেই এ বিষয়ে একটি সিদ্ধান্ত আসতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বৈরী আবহাওয়া ও ভয়াবহ বন্যার কারণে গত ৮ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম, কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (ভোকেশনাল), বিএমটি ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষাও স্থগিত রয়েছে। পরবর্তীতে পরিস্থিতির উন্নতি না হওয়ায় পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

সময়ের আলো/আআ
  বিষয়:   স্থগিত  এইচএসসি  পরীক্ষা  সময়সূচি  বৈঠক  সময়ের আলো 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: