গাজীপুরে থানা থেকে হাতকড়া খুলে পালাল ডাকাতি মামলার আসামি

গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

গাজীপুর সদর মেট্রো থানা-পুলিশের হেফাজতে থাকা গারদখানা থেকে আদালতে নেওয়ার প্রস্তুতির সময় কৌশলে হাতকড়া খুলে পালিয়ে গেছে সম্রাট (২৫) নামে

2026-07-21T16:25:24+00:00
2026-07-21T16:25:50+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
গাজীপুরে থানা থেকে হাতকড়া খুলে পালাল ডাকাতি মামলার আসামি
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৪:২৫ পিএম  আপডেট: ২১.০৭.২০২৬ ৪:২৫ পিএম
হাতকড়া খুলে পালাল ডাকাতি মামলার আসামি সম্রাট। ছবি : সংগৃহীত
গাজীপুর সদর মেট্রো থানা-পুলিশের হেফাজতে থাকা গারদখানা থেকে আদালতে নেওয়ার প্রস্তুতির সময় কৌশলে হাতকড়া খুলে পালিয়ে গেছে সম্রাট (২৫) নামে এক ডাকাতি মামলার আসামি। তার বিরুদ্ধে গাজীপুরসহ একাধিক থানায় ডাকাতির একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় গত রোববার (১৯ জুলাই) দিবাগত রাতে গাজীপুর মহানগরীর বোর্ডবাজার এলাকা থেকে সম্রাটকে গ্রেফতার করে সদর মেট্রো থানা-পুলিশ। সে জামালপুর জেলার বাসিন্দা এবং তার বাবার নাম দুলাল।

পরদিন সোমবার (২০ জুলাই) দুপুর ২টার দিকে সম্রাটকে আদালতে হাজির করার উদ্দেশ্যে থানার গারদখানায় নেওয়া হয়। সে সময় সে কৌশলে হাতকড়া থেকে হাত বের করে সটকে পড়ে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, আসামি সম্রাটকে আদালতে পাঠানোর প্রাক্কালে সে কৌশলে হাতকড়া থেকে হাত বের করে পালিয়ে যায়। তার হাতের কবজি বা গড়া চিকন থাকায় সে এই সুযোগটি নেয়। তাকে পুনরায় গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, ডাকাতি মামলার এক আসামি কৌশলে পালিয়ে যাওয়ার বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। তাকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে। আশা করছি খুব দ্রুতই তাকে আবার আইনের আওতায় আনা সম্ভব হবে।

একই সঙ্গে আসামির পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বপ্রাপ্ত কারো অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখতে অভ্যন্তরীণ বিভাগীয় পর্যালোচনা চালানো হচ্ছে বলে জানা গেছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   গাজীপুর থানা  হাতকড়া  ডাকাতি মামলা  আসামি  সম্রাট 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: