গাজীপুরে খাবার হোটেলে ডাকাতি, গ্রেফতার ১

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরের এক খাবার হোটেলে ডাকাতিকালে দেশীয় অস্ত্রসহ সাইফুল ইসলাম সৌরভ (২২) নামে ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

2026-07-21T14:50:02+00:00
2026-07-21T14:51:06+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
গাজীপুরে খাবার হোটেলে ডাকাতি, গ্রেফতার ১
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ২:৫০ পিএম  আপডেট: ২১.০৭.২০২৬ ২:৫১ পিএম
কালিয়াকৈর থানা, গাজীপুর। ছবি : সময়ের আলো
গাজীপুরের কালিয়াকৈরের এক খাবার হোটেলে ডাকাতিকালে দেশীয় অস্ত্রসহ সাইফুল ইসলাম সৌরভ (২২) নামে ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। এসময় ডাকাত দলের অন্য সদস্যরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। 

মঙ্গলবার (২১ জুলাই) ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোড়া এলাকায় এ ঘটনা ঘটে। এদিন দুপুরেই সৌরভকে ডাকাতি মামলা দিয়ে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত সৌরভ উপজেলার বিশ্বাস পাড়া এলাকার বাসিন্দা।

এলাকাবাসী, হোটেল কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার হঠাৎ ৪টি মোটরসাইকেলযোগে সৌরভ, সাগর, বাদল, রাকিবসহ ৭ থেকে ৮ জনের ডাকাত দল এসে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোড়া এলাকায় ‘জমিদার’ নামে খাবার হোটেলে প্রবেশ করে। তারপর ম্যানেজারকে দেশীয় অস্ত্র ঠেকিয়ে ক্যাশবক্সে লুটপাট চালায়। এসময় হোটেলে থাকা লোকজনের ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে, ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। তবে, সৌরভ নামে এক সদস্যকে আটক করে স্থানীয় লোকজন। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ।


পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ডাকাতদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল ও একটি দেশীয় চাকু উদ্ধার করে। সৌরভের নামে একাধিক ডাকাতি মামলা আছে বলে জানিয়েছে থানা পুলিশ।

জানা গেছে, উপজেলার বিশ্বাস পাড়া এলাকার ‘পিচ্চি আকাশ’ নামে পরিচিত ডাকাত সেই গ্রুপের লিডার। তার ছত্রছায়ায় উপজেলাসহ বিভিন্ন এলাকায় ডাকাতি ও নানা অপকর্ম করে আসছে তারা। গত কয়েকদিন আগে পুলিশ পিচ্চি আকাশকে গ্রেফতার করে গাজীপুর জেলহাজতে প্রেরণ করে। কিন্তু তার বাহিনীর সদস্যরা প্রতিনিয়তই ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধ করে যাচ্ছে। তাদের ভয়ে এলাকার লোকজন মুখ খুলতে চান না- এমনই অভিযোগ এলাকাবাসীর। 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম পিপিএম বার জানান, ডাকাত দলের সদস্যরা সবাই পিচ্চি আকাশ বাহিনীর সদস্য। তাদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

সময়ের আলো/মহু


  বিষয়:   গাজীপুর  ডাকাতি  গ্রেফতার  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: