কলাপতা কাটাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত, গ্রেফতার ২

নওগাঁ প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর বদলগাছীতে ফুটবল খেলা ও পিকনিকের খাওয়া-দাওয়ার জন্য গাছ থেকে কলার পাতা কাটাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড়

2026-07-21T16:39:29+00:00
2026-07-21T17:05:56+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
কলাপতা কাটাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত, গ্রেফতার ২
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৪:৩৯ পিএম  আপডেট: ২১.০৭.২০২৬ ৫:০৫ পিএম
বাদলগাছী থানা। ছবি : সময়ের আলো
নওগাঁর বদলগাছীতে ফুটবল খেলা ও পিকনিকের খাওয়া-দাওয়ার জন্য গাছ থেকে কলার পাতা কাটাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার বদলগাছী সদর ইউনিয়নের শেরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইসমাইল হোসেন মীর শেরপুর গ্রামের মৃত ইয়াসিন আলী মীরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি একটি ফুটবল ম্যাচ উদযাপন উপলক্ষে এলাকায় পিকনিকের আয়োজন করা হয়। সেই পিকনিকে প্লাস্টিকের ওয়ান-টাইম প্লেটের পরিবর্তে কলার পাতায় খাওয়ার সিদ্ধান্ত নেন আয়োজকরা। এরই অংশ হিসেবে কলার পাতা কাটতে গেলে দুই ভাইয়ের পরিবারের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও পরে মারামারিতে রূপ নেয়। মারামারির একপর্যায়ে ছোট ভাই মোশারফ হোসেন ও তার পরিবারের লোকজনের লাঠির আঘাতে বড় ভাই ইসমাইল মীর (৮৩), তার ছেলে সোহরাব হোসেন (৫৫) এবং স্ত্রী মোমেনা বেগম (৭০) গুরুতর আহত হন।

পরে স্বজনরা আহতদের উদ্ধার করে প্রথমে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের নওগাঁ সদর হাসপাতালে পাঠান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ২টার দিকে জেলার রুবির মোড় এলাকায় পৌঁছালে ইসমাইল মীর মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। অভিযান চালিয়ে ইতোমধ্যে এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।



সময়ের আলো/জোই


  বিষয়:   নওগাঁ  কলার পাতা  সংঘর্ষ  বড় ভাই  নিহত  আটক  রাজশাহী  বাদলগাছী  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: