এমপি গাজী নজরুলের বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহের পর ব্যবস্থা নেওয়া হবে : জামায়াতে ইসলামী

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে সাম্প্রতিক সময়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরের বিষয়ে বাংলাদেশ জামায়াতে

2026-07-21T18:15:43+00:00
2026-07-21T18:17:00+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
রাজনীতি
নারী কেলেঙ্কারি
এমপি গাজী নজরুলের বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহের পর ব্যবস্থা নেওয়া হবে : জামায়াতে ইসলামী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৬:১৫ পিএম  আপডেট: ২১.০৭.২০২৬ ৬:১৭ পিএম
ছবি : সংগৃহীত
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে সাম্প্রতিক সময়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরের বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী গভীর নজর রাখছে। মঙ্গলবার (২১ জুলাই) এক বিবৃতিতে বিষয়টি জানিয়ে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, সম্পূর্ণ ঘটনাটি অনুসন্ধান ও প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহের পর দলীয় নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিবৃতিতে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত সংবাদের দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী সার্বক্ষণিক নজর রাখছে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে গাজী নজরুল ইসলামের নিজের বক্তব্য, তার প্রথম ও দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর বাবার ভিডিও বক্তব্য গণমাধ্যমে এসেছে।

বিবৃতিতে জামায়াত নেতা আরও জানান, এ বিষয়ে আরও খোঁজখবর নেওয়ার প্রক্রিয়া চলছে। প্রকৃত ঘটনার সুষ্ঠু তথ্য-উপাত্ত পাওয়ার পর জামায়াতে ইসলামী তার নিজস্ব সাংগঠনিক নিয়ম মেনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।


সময়ের আলো/কহু


  বিষয়:   সময়ের আলো  জামায়াতে ইসলামী 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: