বেনজীরকে ফেরত পাঠাতে কিছু বিষয়ে ব্যাখ্যা চেয়েছে দুবাই পুলিশ

সময়ের আলো ডেস্ক

জাতীয়

দুর্নীতির মামলায় অভিযুক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় কিছু বিষয়ে ব্যাখ্যা চেয়ে সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের

2026-07-21T18:24:18+00:00
2026-07-21T18:58:28+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
বেনজীরকে ফেরত পাঠাতে কিছু বিষয়ে ব্যাখ্যা চেয়েছে দুবাই পুলিশ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৬:২৪ পিএম  আপডেট: ২১.০৭.২০২৬ ৬:৫৮ পিএম
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। ছবি : সংগৃহীত
দুর্নীতির মামলায় অভিযুক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় কিছু বিষয়ে ব্যাখ্যা চেয়ে সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে চিঠি পাঠিয়েছে দুবাই পুলিশ। দুদক জানিয়েছে, চাওয়া তথ্য ও প্রয়োজনীয় নথিপত্র আগামী দুই-এক দিনের মধ্যেই পাঠানো হবে।

দুদকের মুখপাত্র আকতারুল ইসলাম বলেন, দুবাই পুলিশের চিঠির জবাব প্রস্তুতের কাজ চলছে। অবৈধ সম্পদ অর্জনের মামলার নথিসহ প্রয়োজনীয় সব কাগজপত্র সংযুক্ত করে দ্রুতই তা পাঠানো হবে।

Advertisement
এর আগে, গত জুন মাসের মাঝামাঝি সময়ে ইন্টারপোলের সহায়তায় দুবাই পুলিশ পলাতক সাবেক আইজিপি বেনজীর আহমেদকে গ্রেফতার করে। এরপর তাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নেয় দুদক। সংস্থাটি মাত্র দুই দিনের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করে প্রত্যর্পণের আবেদন দুবাই কর্তৃপক্ষের কাছে পাঠায়।


আকতারুল ইসলাম জানান, সেই আবেদনের পর প্রায় এক মাসের মাথায় দুবাই পুলিশ নীতিগতভাবে বেনজীর আহমেদকে ফেরত পাঠাতে সম্মতি জানালেও মামলার বিভিন্ন দিক এবং আইনি প্রক্রিয়া সম্পর্কে কিছু ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছে। ওই চিঠি পাওয়ার পরপরই দুদক জবাব প্রস্তুতের কাজ শুরু করেছে।

উল্লেখ্য, পাসপোর্ট জালিয়াতি ও জ্ঞাত আয়বহির্ভূত বিপুল সম্পদ অর্জনের অভিযোগে বেনজীর আহমেদের বিরুদ্ধে ছয়টি মামলা করেছে দুদক। এর মধ্যে ৭৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের একটি মামলার বিচারকাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   বেনজীর  ফেরাত পাঠাতে  ব্যাখ্যা চেয়েছে  দুবাই পুলিশ  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: