মেডিকেল ভর্তি পরীক্ষার পুরো পদ্ধতি বাতিলের দাবি অভিনেতা বিজয়ের দল টিভিকের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মেডিকেল ভর্তির প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ নিয়ে ভারতজুড়ে চলমান বিক্ষোভ ও বিতর্কের মধ্যে কেবল অনিয়ম বা প্রশ্নপত্র ফাঁসের বিরোধিতা নয়, পুরো

2026-07-22T12:04:18+00:00
2026-07-22T12:05:59+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
মেডিকেল ভর্তি পরীক্ষার পুরো পদ্ধতি বাতিলের দাবি অভিনেতা বিজয়ের দল টিভিকের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১২:০৪ পিএম  আপডেট: ২২.০৭.২০২৬ ১২:০৫ পিএম
ছবি : সংগৃহীত
মেডিকেল ভর্তির প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ নিয়ে ভারতজুড়ে চলমান বিক্ষোভ ও বিতর্কের মধ্যে কেবল অনিয়ম বা প্রশ্নপত্র ফাঁসের বিরোধিতা নয়, পুরো পরীক্ষা পদ্ধতিটিই অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে তামিলনাড়ুর ক্ষমতাসীন দল ‘তামিলাগা ভেট্রি কাড়াগাম’ (টিভিকে)। একই সাথে চিকিৎসা শিক্ষা ও সার্বিক শিক্ষাব্যবস্থার ওপর রাজ্যগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ ফিরিয়ে দেওয়ার দাবি তুলেছে জনপ্রিয় অভিনেতা বিজয়ের এই রাজনৈতিক দল।

মঙ্গলবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে টিভিকে সভাপতি ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের দল জাতীয় পর্যায়ের এই পরীক্ষাটি বিলুপ্ত করার ব্যাপারে তাদের ‘দৃঢ় ও আপসহীন’ অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে।

দিল্লিতে শিক্ষার্থী ও বিরোধী রাজনৈতিক দলগুলোর জোরালো আন্দোলনের মুখে টিভিকে জানায়, নিট পরীক্ষায় কেবল সংস্কার নয়, এই পরীক্ষা ব্যবস্থার সম্পূর্ণ বিলোপই একমাত্র সমাধান।

ডিএমকের নাম না করে তোপ দেগে টিভিকে বিবৃতিতে বলে, ‘ক্ষমতায় এলে নিট বাতিল করা হবে— এমন মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোটের জন্য জনগণকে প্রতারিত করার ভণ্ড রাজনীতি টিভিকে কখনো করবে না।’ উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তৎকালীন বিরোধী দল ডিএমকে ক্ষমতায় আসলে নিট বাতিলের প্রতিশ্রুতি দিয়েছিল।

সমস্যার স্থায়ী সমাধানের পথ বাতলে দিতে গিয়ে বিজয়ের দল সংবিধানের যৌথ তালিকা থেকে শিক্ষা খাতকে পুনরায় রাজ্য তালিকায় ফিরিয়ে নেওয়ার জোর দাবি জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, যদি এতে কোনো আইনি বা কার্যপ্রণালীগত জটিলতা থাকে, তবে অন্তর্বর্তীকালীন পদক্ষেপ হিসেবে একটি ‘বিশেষ যৌথ তালিকা’ তৈরি করা হোক। যাতে রাজ্য সরকারগুলো চিকিৎসা শিক্ষাসহ পুরো শিক্ষাব্যবস্থায় পূর্ণ কর্তৃত্ব চর্চা করতে পারে। এটিই আমাদের স্থায়ী ও মধ্যবর্তী সমাধানের রূপরেখা।

সম্প্রতি তামিলনাড়ু সচিবালয়ের সামনে ‘থেরুক্কুরাল’ আরিভু নামের এক জনপ্রিয় র‍্যাপ গায়ক নিট-বিরোধী তীব্র স্লোগান দিয়ে প্রতিবাদের চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। এই ঘটনার পর তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা উদয়নিধি স্টালিন সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেন।

এর পরিপ্রেক্ষিতে টিভিকে প্রতিপক্ষকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি দিয়ে জানায়, অন্যের কঠোর পরিশ্রম, ধারণা ও সংগ্রামকে নিজের লেবেল দিয়ে চালিয়ে দেওয়া অসংবেদনশীল রাজনীতি অবিলম্বে বন্ধ করা উচিত। 

সময়ের আলো/কেএইচ


  বিষয়:   সময়ের আলো  ভারত  নিট 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: