টাঙ্গাইলে পৃথক হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি

আইন-আদালত

টাঙ্গাইলে পৃথক দুটি হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।বুধবার (২২ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ এবং স্পেশাল জজ

2026-07-22T17:59:25+00:00
2026-07-22T18:00:24+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
আইন-আদালত
টাঙ্গাইলে পৃথক হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৫:৫৯ পিএম 
আদালত। ছবি : প্রতীকী
টাঙ্গাইলে পৃথক দুটি হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২২ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ এবং স্পেশাল জজ আদালতের বিচারক এ রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এসময় দুজনকে খালাস দেওয়া হয়। 

দণ্ডপ্রাপ্তরা হলেন- ভূঞাপুর উপজেলার গাড়াবাড়ী গ্রামের বাসিন্দা নাজিরুল ইসলাম জিহাদ (২৮) এবং দেলদুয়ার উপজেলার বর্নী গ্রামের সোহরাব হোসেন।


মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ১৮ জুন ভূঞাপুরের খাড়াবাড়ী গ্রামে আম পাড়ার বাঁশের লাঠি নিয়ে বিরোধের জেরে মেহেদী মোস্তফা রাজীবকে হত্যা করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান অভিযুক্ত আসামি নাজমুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন। একইসঙ্গে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

অন্য মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ৫ মে দেলদুয়ার দক্ষিণ পাড়া গ্রামে হাজেরা বেগম (৬০) ও তার মেয়ে নাসরিন আক্তার (২২) এবং ভাগ্নে মোস্তফা রাতের খাবার খেয়ে একই ঘরে ঘুমিয়ে পড়েন। পরদিন ভোরে মোস্তফা ফজরের নামাজ শেষে ঘরে এসে মা ও খালাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ি থেকে আনুমানিক ২০০ গজ দূরে পাট খেতে হাজেরা বেগম ও নাসরিনের লাশ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এই ঘটনায় নিহত হাজেরা বেগমের ছেলে মোশারফ হোসেন বাদি হয়ে দেলদুয়ার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ হত্যায় জড়িত থাকায় সোহরাব হোসেনকে স্পেশাল জজ আদালতের বিচারক দিলারা আলো চন্দনা মৃত্যুদণ্ড দেন।

সময়ের আলো/মহু  





  বিষয়:   টাঙ্গাইল  হত্যা  মামলা  মৃত্যুদণ্ড  সময়ের আলো 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: