কারিগরি শিক্ষা অধিদফতর নেবে ১৯৭ জন, আবেদন শেষ ১২ আগস্ট

সময়ের আলো ডেস্ক

চাকরি

কারিগরি শিক্ষা অধিদফতরের অধীনে ভোকেশনাল শাখা এবং এর অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানসমূহে ১৬টি পদে ১৯৭ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীরা আগামী

2026-07-22T21:03:45+00:00
2026-07-22T21:08:06+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
চাকরি
কারিগরি শিক্ষা অধিদফতর নেবে ১৯৭ জন, আবেদন শেষ ১২ আগস্ট
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৯:০৩ পিএম  আপডেট: ২২.০৭.২০২৬ ৯:০৮ পিএম
কারিগরি শিক্ষা অধিদফতর নেবে ১৯৭ জন, আবেদন শেষ ১২ আগস্ট। ছবি : সংগৃহীত
কারিগরি শিক্ষা অধিদফতরের অধীনে ভোকেশনাল শাখা এবং এর অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানসমূহে ১৬টি পদে ১৯৭ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীরা আগামী ১২ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতিত আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদন ফি টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে।

আবেদন শুরু : ২২ জুলাই ২০২৬ তারিখ সকাল ১০টা
আবেদনের শেষ তারিখ : ১২ আগস্ট ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত
আবেদন পদ্ধতি : অনলাইনে
চাকরির ধরন : অস্থায়ী
প্রার্থীর ধরন : নারী - পুরুষ
কর্মস্থল : যে কোনো স্থান
বয়স : ১ জুলাই ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। তবে ৩ নং পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।


আবেদনের নিয়ম : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি : টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১-১৩ নং পদের জন্য ১১২ টাকা, ১৪-১৬ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   চাকরি  সময়ের আলো 


Loading...
Loading...
চাকরি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: