৪২ কর্মদিবসে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের ২০২৪ সালের দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফল প্রকাশে নতুন রেকর্ড গড়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে,

2026-07-22T21:08:36+00:00
2026-07-22T21:08:36+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
শিক্ষা
৪২ কর্মদিবসে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেকর্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৯:০৮ পিএম 
ছবি : সংগৃহীত
ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের ২০২৪ সালের দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফল প্রকাশে নতুন রেকর্ড গড়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, মাত্র ৪২ কর্মদিবসে (ছুটিসহ ৫৩ দিনে) ফল প্রকাশ করে তারা এ নজির স্থাপন করেছে।

বুধবার (২২ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ এপ্রিল ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হয়ে ১৮ মে শেষ হয়। এরপর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১১ দিনের সরকারি ছুটি থাকলেও খাতা মূল্যায়ন, নম্বর সংযোজন, তথ্য যাচাই এবং অন্যান্য প্রশাসনিক কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করা হয়। ফলে মাত্র ৪২ কর্মদিবসে, অর্থাৎ ছুটিসহ ৫৩ দিনের মধ্যে গত ১১ জুলাই পরীক্ষার ফল প্রকাশ সম্ভব হয়েছে।

এবার দেশের ১ হাজার ৯১৫টি কলেজের ১ লাখ ৯৭ হাজার ৬১৫ জন শিক্ষার্থী ৬৪৭টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন। প্রকাশিত ফলে গড় পাসের হার ৯৩ দশমিক ৫৩ শতাংশ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়কে আধুনিক, গতিশীল ও শিক্ষার্থীবান্ধব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের যে অঙ্গীকার নেওয়া হয়েছে, দ্রুত সময়ে ফল প্রকাশ তারই প্রতিফলন। তিনি বলেন, স্বচ্ছতা বজায় রেখে মাত্র ৪২ কর্মদিবসে নির্ভুলভাবে ফল প্রকাশ প্রশাসনিক দক্ষতা ও সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য সময়োপযোগী ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করতে এ ধারা অব্যাহত থাকবে।


পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম বলেন, পরীক্ষা-পরবর্তী প্রতিটি ধাপ পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন করা হয়েছে। ঈদের দীর্ঘ ছুটি থাকা সত্ত্বেও খাতা মূল্যায়ন, নম্বর সংযোজন, তথ্য যাচাই এবং ফল প্রস্তুতের কাজ সমন্বিতভাবে পরিচালনা করায় স্বল্প সময়ে ফল প্রকাশ সম্ভব হয়েছে। ভবিষ্যতে আরও কম সময়ে ফল প্রকাশের লক্ষ্যে কাজ চলছে বলেও জানান তিনি।

দ্রুত ফল প্রকাশে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরাও। তাদের মতে, আগে ফলাফলের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। এখন দ্রুত ফল প্রকাশ হওয়ায় পরবর্তী বর্ষে ভর্তি, প্রস্তুতি ও অন্যান্য একাডেমিক পরিকল্পনা গ্রহণ অনেক সহজ হয়েছে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   ৪২ কর্মদিবস  ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ  জাতীয় বিশ্ববিদ্যালয়  রেকর্ড  সময়ের আলো 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: