ভারতের ক্ষমতাসীন সরকারের সঙ্গে পরবর্তী যেকোনো আলোচনা কেবল দিল্লির যন্তর মন্তরেই সম্ভব বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে আন্দোলনরত ককবোচ জনতা পার্টি (সিজেপি)।
বুধবার সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে জানান, আন্দোলনের স্থান ছেড়ে অন্য কোথাও গিয়ে আলোচনার অভিজ্ঞতা তিক্ত। তাই ভবিষ্যতে সরকারের সঙ্গে কোনো আলোচনা হলে তা কেবল আন্দোলনস্থল যন্তর মন্তরেই অনুষ্ঠিত হবে।
কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডার সঙ্গে আগের বৈঠকের প্রসঙ্গ টেনে অভিজিৎ দিপকে বলেন, গতবার জে পি নাড্ডার সঙ্গে আলোচনার চক্করে আমাদের মূল্যবান পাঁচ ঘণ্টা সময় নষ্ট হয়েছে। ওই আলোচনার পরপরই আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও পুলিশি হামলা চালানো হয়।
সংবাদ সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে বলা হয়, সিজেপি প্রধান অভিযোগ করেন, আলোচনার নামে তাদের সময়ক্ষেপণ করা হয়েছে এবং শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতন চালানো হয়েছে। ফলে এখন থেকে কোনো ধরনের আলোচনার প্রস্তাব এলে তা খোলা মাঠে যন্তর মন্তরেই হতে হবে।
সময়ের আলো/কেএইচ