দিল্লীকে অচল করতে রাজি, কিন্তু কথা বলবে না মোদি সরকার : সাবেক মুখ্যমন্ত্রী অতিশী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত ককবোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের মধ্যে দিল্লির একাধিক গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন বন্ধ রাখা নিয়ে কেন্দ্র সরকারকে

2026-07-23T09:44:27+00:00
2026-07-23T09:44:27+00:00
 
  বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
৮ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
দিল্লীকে অচল করতে রাজি, কিন্তু কথা বলবে না মোদি সরকার : সাবেক মুখ্যমন্ত্রী অতিশী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৯:৪৪ এএম 
ছবি : সংগৃহীত
দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত ককবোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের মধ্যে দিল্লির একাধিক গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন বন্ধ রাখা নিয়ে কেন্দ্র সরকারকে তীব্র আক্রমণ করেছেন আম আদমি পার্টির (আপ) নেত্রী ও  সাবেক মুখ্যমন্ত্রী অতিশী।

বুধবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে কেন্দ্রের মোদী সরকারকে তোপ দেগে অতিশী লেখেন, ‘মোদী সরকার দিল্লির যাত্রীদের যোগাযোগের প্রধান লাইফলাইন দিনের পর দিন স্তব্ধ করে দিয়ে সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে ফেলতে রাজি, তবুও যন্তর মন্তরে আন্দোলনরত তরুণদের সঙ্গে বসতে বা কথা বলতে প্রস্তুত নয়।

জন্তরমন্তরে ক্রমবর্ধমান আন্দোলনের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের অজুহাতে দিল্লি মেট্রোর অন্তত ১৬টি গুরুত্বপূর্ণ স্টেশন বন্ধ রাখা হয়েছে। রাজীব চক, মান্ডি হাউস ও সেন্ট্রাল সচিবালয়ের মতো ব্যস্ততম সংযোগ স্টেশনগুলোতে যাতায়াত বন্ধ থাকায় দিল্লির সাধারণ যাত্রী ও চাকরিজীবীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।


সময়ের আলো/কেএইচ


  বিষয়:   সময়ের আলো  ভারত  ককরোচ জনতা পার্টি  আন্দোলন  নিট  পরীক্ষা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: