৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি

সারাদেশ

মৌলভীবাজারে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ অজিত পাত্র (৪৮) নামে মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।বুধবার

2026-07-23T15:03:16+00:00
2026-07-23T15:04:19+00:00
 
  বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
৮ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সারাদেশ
৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৩:০৩ পিএম  আপডেট: ২৩.০৭.২০২৬ ৩:০৪ পিএম
গ্রেফতার মাদক কারবারি অজিত পাত্র। ছবি : সময়ের আলো
মৌলভীবাজারে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ অজিত পাত্র (৪৮) নামে মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) রাতে মৌলভীবাজার সদর উপজেলার ১২ নম্বর গিয়াসনগর ইউনিয়নের প্রেমনগর চা বাগানের সমাধি টিলা এলাকায় নিজ বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) হীরক চক্রবর্তীর নেতৃত্বে একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অজিত পাত্রের বসতঘরে একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অজিত পাত্র উদ্ধার করা গাঁজা বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন বলে স্বীকার করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মৌলভীবাজার সদর মডেল থানায় মামলা করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, পুলিশের সিডিএমএস যাচাই করে অজিত পাত্রের বিরুদ্ধে মাদকসংক্রান্ত একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। 

সময়ের আলো/মহু


  বিষয়:   গাঁজা  মাদক  কারবারি  গ্রেফতার  মৌলভীবাজার  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: