‘মাদকের মামলায় ফাঁসিয়ে দেব’ : আন্দোলনকারীদের হুমকি দেওয়া পুলিশ কর্মকর্তা বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আন্দোলনকারী শিক্ষার্থীদের ভুয়া মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া এবং ক্যারিয়ার বরবাদ করার হুমকি দেওয়ার অভিযোগে মুম্বাই পুলিশের এক সদস্যকে বরখাস্ত করা

2026-07-23T14:10:38+00:00
2026-07-23T14:10:38+00:00
 
  বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
৮ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
‘মাদকের মামলায় ফাঁসিয়ে দেব’ : আন্দোলনকারীদের হুমকি দেওয়া পুলিশ কর্মকর্তা বরখাস্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ২:১০ পিএম 
ছবি : সংগৃহীত
আন্দোলনকারী শিক্ষার্থীদের ভুয়া মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া এবং ক্যারিয়ার বরবাদ করার হুমকি দেওয়ার অভিযোগে মুম্বাই পুলিশের এক সদস্যকে বরখাস্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) মুম্বাই কংগ্রেসের শেয়ার করা একটি ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হওয়ার পর তোলপাড় শুরু হলে এ ব্যবস্থা নেয় প্রশাসন।

সংবাদ সংস্থা এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ককবোচ জনতা পার্টির (সিজেপি) আহ্বানে দিল্লির পাশাপাশি মুম্বাইয়ের শিবাজী পার্ক, চেম্বুর এবং আজাদ ময়দানেও বিক্ষোভ ছড়ায়। আন্দোলন থেকে আটক একদল শিক্ষার্থীকে বহনকারী পুলিশের প্রিজন ভ্যানের ভেতর থেকেই ওই ভিডিওটি ধারণ করা হয়।

ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, ভ্যানের সামনের সিটে বসা এক ইউনিফর্ম পরা পুলিশ সদস্য তরুণদের উদ্দেশ্যে হুমকি দিয়ে বলছেন, ‘তোদের যদি আবার এই আন্দোলনের আশেপাশে দেখি, তবে তোদের জীবন বরবাদ করে দেব।’

হুমকির মাত্রা আরও বাড়িয়ে ওই পুলিশ কর্মকর্তা বলেন, ‘তোদের ব্যাগে ৫০ গ্রাম করে গুঁড়ো (মাদক) পাউডার ঢুকিয়ে দেব, সারা জীবন জেলেই পচে মরবি। তোদের এই আন্দোলনের কারণে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।’

ভিডিওটি প্রকাশ করে মুম্বাই কংগ্রেস ক্ষোভ প্রকাশ করে জানায়, ‘দাবি মতো অধিকার চাওয়ায় তরুণদের এভাবে ভয় দেখানো গণতান্ত্রিক অধিকারের ওপর সরাসরি আঘাত। শিক্ষার্থীদের প্রশ্নের জবাব দিতে হবে জবাবদিহিতার মাধ্যমে, মিথ্যা মামলার হুমকি দিয়ে নয়।’

ঘটনাটি প্রকাশ্যে আসার পরই নড়েচড়ে বসে মুম্বাই পুলিশ প্রশাসন। ঘটনার সত্যতা ও অভ্যন্তরীণ পরিস্থিতি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করা হয়েছে। তদন্তের প্রাথমিক পদক্ষেপ হিসেবে অভিযুক্ত ওই পুলিশ কর্মীকে (চালক) তার বর্তমান পদ থেকে বরখাস্ত করা হয়েছে এবং তদন্ত শেষে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মুম্বাইয়ে শিক্ষার্থী আন্দোলন দমন করতে পুলিশ প্রশাসন সামাজিক যোগাযোগমাধ্যমে ট্র্যাকিং, বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি এবং মেসেজিং অ্যাপের মাধ্যমে ‘হোয়াটসঅ্যাপ লাইভ লোকেশন’ শেয়ার করার মতো নানা বিতর্কিত পদক্ষেপ নিচ্ছে বলে অভিযোগ উঠেছে।


সূত্র: এনডিটিভি

সময়ের আলো/কেএইচ


  বিষয়:   সময়ের আলো  ভারত  ককরোচ জনতা পার্টি  আন্দোলন  নিট  পরীক্ষা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: