প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৬:০৩ পিএম আপডেট: ২২.১০.২০২৬ ৬:৪৯ পিএম
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত মার্কিন পররাষ্ট্র দফতর। ছবি : রয়টার্স ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ঘন ঘন হামলার মুখে সৌদি আরবে কর্মরত তাদের বেশ কিছু কূটনীতিক ও সরকারি কর্মচারীকে পরিবারসহ দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যের অন্যান্য কয়েকটি দেশেও অবস্থানরত মার্কিন কর্মকর্তাদের পরিবারকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।
সম্প্রতি সৌদি আরবের দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় একজন নিহত ও ৮ জন আহত হন। এর পরপরই এই জরুরি নির্দেশ দেওয়া হয়। এর আগে, সৌদি আরামকোর একটি তৈলক্ষেত্রে ড্রোন হামলায় আরও দুই ব্যক্তি প্রাণ হারান। রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে যেকোনো সময় আবারও হুতি হামলা হতে পারে বলে সতর্কবার্তা জারি করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র টমি পিগট জানান, সৌদিতে অবস্থানরত অপ্রয়োজনীয় (নন-ইমার্জেন্সি) মার্কিন কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানের মদদপুষ্ট হুতিরা বেসামরিক অবকাঠামো ও বিমানবন্দরে ক্রমাগত হামলা চালিয়ে যাত্রীদের জন্য ঝুঁকি তৈরি করছে।
উল্লেখ্য,চলতি বছরের ফেব্রুয়ারির শেষের দিকে ইরান-ইসরায়েল ও মার্কিন যুদ্ধ শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। এ সংঘাত ছড়িয়ে পড়ার কারণে অঞ্চলে স্বাভাবিক বিমান চলাচল ব্যাহত হচ্ছে এবং বিশ্বজুড়ে জ্বালানি বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়ছে।
সময়ের আলো/ইউএমএইচ