যুক্তরাষ্ট্রে বাস থামিয়ে ২০ শিশুর প্রাণ বাঁচালেন মুসলিম যুবক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের সেন্ট পল শহরে চালক হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা একটি স্কুলবাস থামিয়ে প্রায় ২০ শিশুকে

2026-10-22T17:48:49+00:00
2026-10-22T18:49:56+00:00
 
  বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে বাস থামিয়ে ২০ শিশুর প্রাণ বাঁচালেন মুসলিম যুবক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৫:৪৮ পিএম  আপডেট: ২২.১০.২০২৬ ৬:৪৯ পিএম
ইব্রো আহমেদের এই সাহসিকতা এবং দায়িত্ববোধ সত্যিই প্রশংসনীয়। ছবি : এবিসি
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের সেন্ট পল শহরে চালক হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা একটি স্কুলবাস থামিয়ে প্রায় ২০ শিশুকে বাঁচিয়েছেন ২৭ বছর বয়সী মুসলিম যুবক ইব্রো আহমেদ। 

গত সোমবার ঘটা এই চাঞ্চল্যকর ঘটনায় প্রকাশ পাওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, দোকানদারের সামনে দাঁড়িয়ে থাকা ইব্রো হঠাৎ খেয়াল করেন দরজা খোলা অবস্থায় একটি স্কুলবাস চলে যাচ্ছে। বাসের ভেতরে উঁকি দিয়ে তিনি দেখতে পান চালকের খিঁচুনি উঠছে। বিন্দুমাত্র সময় নষ্ট না করে তিনি চলন্ত বাসে লাফিয়ে ওঠেন এবং বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই জরুরি ব্রেক টেনে বাসটি থামিয়ে দেন। 

স্মরণীয় সেই মুহূর্তের বর্ণনা দিয়ে ইব্রো বলেন, বাসের ভেতরে কিছু শিশু চিৎকার করছিল আবার কেউ কেউ শান্ত ছিল। সামনের সিটে বসা দুটি মেয়ে তাকে বেশ সাহায্য করেছে। বিশৃঙ্খল ওই পরিস্থিতিতে নিজের ফোন ও চশমা এক মেয়ের হাতে দিয়ে তিনি তা ধরে রাখতে বলেন। এমন সংকটময় মুহূর্তে কীভাবে শান্ত থাকতে হয়, সে বিষয়ে জনপ্রিয় টেলিভিশন সিরিজ 'গ্রেজ অ্যানাটমি' থেকে পাওয়া কৌশল তাকে সাহায্য করেছে বলে জানান তিনি।


সেন্ট পল পাবলিক স্কুলস জানিয়েছে, এই ঘটনায় কোনো শিশু আহত হয়নি। প্রাথমিক চিকিৎসার পর অসুস্থ চালক বর্তমানে হাসপাতাল থেকে বাড়িতে গিয়ে বিশ্রাম নিচ্ছেন। অন্যদিকে, নিজের জীবন বাজি রেখে শিশুদের রক্ষা করা ইব্রো আহমেদ বলছেন, আমি মনে করেছি এটা আমার দায়িত্ব। এখানে শিশুদের জীবনের প্রশ্ন জড়িত, তাই আমার নিজের প্রাণ চলে গেলেও এই কাজ সার্থক হতো। 

সময়ের আলো/ইউএমএইচ
 
  বিষয়:   যুক্তরাষ্ট্র  স্কুলবাস  মুসলিম  যুবক 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: