দেশে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮০৫

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশজুড়ে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ

2026-07-23T16:49:52+00:00
2026-07-23T16:49:52+00:00
 
  বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
৮ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
জাতীয়
দেশে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮০৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৪:৪৯ পিএম 
হাসপাতালে মায়ের কোলে হাম আক্রান্ত শিশু। সংগৃহীত ছবি
দেশজুড়ে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০৫ জনে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ১৪ জন শিশুর দেহে হামের লক্ষণ বা উপসর্গ শনাক্ত হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত হামসংক্রান্ত নিয়মিত পরিসংখ্যানে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, শেষ একদিনে সিলেট ও রংপুর বিভাগে একজন করে মোট দুই শিশুর প্রাণহানি ঘটেছে। ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশজুড়ে হাম ও এর উপসর্গে প্রাণ হারানো ৮০৫ শিশুর মধ্যে সরাসরি হামে আক্রান্ত হয়ে ৯৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ৭১০ জন মারা গেছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১৬৬ জনের শরীরে সরাসরি হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। এর বাইরে একই সময়ে আরও ৮৪৮ শিশুর দেহে রোগটির উপসর্গ দেখা গেছে। এই নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ২১ হাজার ২০০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেল, যার মধ্যে ১৫ হাজার ৭ জনের দেহে আনুষ্ঠানিকভাবে রোগটি শনাক্ত হয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, উল্লিখিত সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে সর্বমোট ১ লাখ ৩ হাজার ৮৬৩ জন শিশু ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে এ পর্যন্ত ১ লাখ ১৮৮ জন শিশু সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   হাম  উপসর্গ  শিশুর মৃত্যু  প্রাণহানি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: