আন্দোলনের নামে ভারতকে বাংলাদেশ-পাকিস্তান বানানোর চেষ্টা হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষা ব্যবস্থায় অনিয়মের অভিযোগে দিল্লির যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র আন্দোলনকে

2026-07-23T23:17:54+00:00
2026-07-23T23:17:54+00:00
 
  শুক্রবার, ২৪ জুলাই ২০২৬,
৯ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
দিলীপ ঘোষ
আন্দোলনের নামে ভারতকে বাংলাদেশ-পাকিস্তান বানানোর চেষ্টা হচ্ছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১১:১৭ পিএম 
বিজেপি নেতা ও সাবেক রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সংগৃহীত ছবি
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষা ব্যবস্থায় অনিয়মের অভিযোগে দিল্লির যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র আন্দোলনকে কেন্দ্র করে দেশটির রাজধানীতে ক্রমেই বাড়ছে রাজনৈতিক পারদ।  

চলমান বিক্ষোভ এবং সাম্প্রতিক ‘সংসদ চলো’ অভিযানকে হাতিয়ার করে বিরোধীদের আন্দোলনের নামে ভারতকে পাকিস্তান-বাংলাদেশ বানানোর চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিজেপি নেতা ও সাবেক রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।  

তার অভিযোগ, দেশকে অস্থিতিশীল করতে পাকিস্তান, বাংলাদেশ বা শ্রীলঙ্কার মতো পরিস্থিতি তৈরি করার চক্রান্ত চলছে এবং এই আন্দোলনকারীরা আসলে বিদেশি শক্তির ‘পেশাদার কাঠের পুতুল’।


গত সোমবার থেকে শুরু হওয়া বিক্ষোভ ও সংসদ অভিযান প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, সংসদের অধিবেশন চলাকালীন এই ধরনের কর্মসূচি বেছে নেয়ার পেছনে সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকে। তার মতে, সেই সময় সংবাদমাধ্যমের নজর সবচেয়ে বেশি থাকে বলেই সহজেই দৃষ্টি আকর্ষণ করা যায়।

বিরোধীদের তীব্র সমালোচনা করে দিলীপ ঘোষ দাবি করেন, প্রতিবেশী দেশগুলোর মতো পরিকল্পিত উপায়ে ভারতেও অরাজকতা তৈরির চেষ্টা চলছে। পাকিস্তান, বাংলাদেশ, নেপাল বা শ্রীলঙ্কায় অতীতে যেভাবে গণআন্দোলনের নামে অস্থিরতা তৈরি হয়েছিল, এখানেও একটি মহল সেই একই চিত্রনাট্যের পুনরাবৃত্তি ঘটানোর চেষ্টা করছে। তবে কৃষক আন্দোলনের মতো এই প্রচেষ্টাও ব্যর্থ হবে।

বিজেপির এই নেতা বলেন, কৃষক আন্দোলন থেকে শুরু করে ছাত্র আন্দোলন কিংবা মহিলা আন্দোলন, সবক্ষেত্রেই যেন একটি নির্দিষ্ট চক্র কাজ করে এবং একই মুখগুলোকে বারবার সামনে আনা হয়। এরা হলো পেশাদার বিদেশি লোকদের কাঠের পুতুল ও বিদেশের দালাল।

নরেন্দ্র মোদি ও অমিত শাহের সরকারের কথা উল্লেখ করে দিলীপ ঘোষ জানান, সরকার পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে এবং যথাসময়ে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। সাধারণ মানুষের সমর্থন না পেয়ে এবং ভোটের ময়দানে হেরে গিয়েই একটি মহল এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। 


সময়ের আলো/ইউএমএইচ
 


  বিষয়:   দিলীপ ঘোষ  আন্দোলন  ককরোচ জনতা পার্টি  ভারত  বাংলাদেশ  পাকিস্তান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: