কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা

কুষ্টিয়া প্রতিনিধি

সারাদেশ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) আটজনকে অবৈধভাবে বাংলাদেশে পুশইন (অনুপ্রবেশ) করানোর চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড

2026-07-24T10:51:10+00:00
2026-07-24T10:51:10+00:00
 
  শুক্রবার, ২৪ জুলাই ২০২৬,
৯ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সারাদেশ
কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১০:৫১ এএম 
কুস্টিয়া সীমান্ত। ছবি : সংগৃহীত
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) আটজনকে অবৈধভাবে বাংলাদেশে পুশইন (অনুপ্রবেশ) করানোর চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির জোরালো বাধার মুখে পড়ে সীমান্ত অতিক্রম করতে না পেরে তারা নদীপথে পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হন।

শুক্রবার (২৪ জুলাই) ভোর ৫টা ১০ মিনিটে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীন প্রাগপুর ইউনিয়নের মহিষকুণ্ডি এলাকার জয়পুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫২/১-এস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্র জানায়, ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের ‘চর মেঘনা’ ক্যাম্পের সদস্যরা নদীপথে সাঁতার কাটিয়ে আটজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। অনুপ্রবেশের চেষ্টাকারীদের মধ্যে দুজন পুরুষ, চারজন নারী এবং দুজন তৃতীয় লিঙ্গের (হিজড়া) ছিলেন।


টহলরত বিজিবি সদস্যরা বিষয়টি তাৎক্ষণিকভাবে বুঝতে পেরে সীমান্তে শক্ত অবস্থান নেন এবং তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন। বিজিবির এমন কঠোর ও সজাগ অবস্থানের মুখে বিএসএফের পুশইনের এ প্রচেষ্টা ব্যর্থ হয় এবং বিএসএফের সহায়তায় আসা ব্যক্তিরা নদীপথেই ভারতের ভেতরে ফিরে যান।

কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত আইন লঙ্ঘনের অপচেষ্টা রুখে দিতে বিজিবি সর্বদাই সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্ত এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   কুষ্টিয়া  সীমান্ত  পুশইন  খুলনা  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: