ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আরিফ, সম্পাদক মুনা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ২৫ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ ও সাধারণ সম্পাদক

2026-07-25T02:01:12+00:00
2026-07-25T02:08:44+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আরিফ, সম্পাদক মুনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ২:০১ এএম  আপডেট: ২৫.০৭.২০২৬ ২:০৮ এএম
সৈকত আরিফ ও ফারহানা মুনা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ২৫ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ ও সাধারণ সম্পাদক হয়েছেন ফারহানা মুনা। 

শুক্রবার (২৪ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এ কমিটি ঘোষণা করে সংগঠনটি। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ১৪তম সম্মেলনের মধ্য দিয়ে একটি সদস্যপদ খালি রেখে ২৫ সদস্যের কেন্দ্রীয় কমিটি নির্বাচিত করা হয়।

নতুন কমিটির সহ-সভাপতি হয়েছেন ফাতেমা রহমান বিথী ও মোহাব্বত হোসেন মিলন। সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জিন্নাত আরা সুমু ও সাকিবুল ইসলাম শাফিন। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আরমানুল হক ও আলামিন রহমান।

এ ছাড়া অর্থ সম্পাদক হয়েছেন নাসিম খান, দফতর সম্পাদক তুহিন ফরাজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাইদুল ইসলাম সাকিব, রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক পলাশ দে, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সজীব হোসেন এবং স্কুল বিষয়ক সম্পাদক নাদিম সিনা।

কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন— জান্নাতুল ফাতেমা অনন্যা, সৃজয় সাহা, মৌমিতা নূর, আজাদ হোসেন, ইমামুল হক, দিদারুল ইসলাম অপু, সাকিবুর রনি, সোহেল রানা, আরিফুল হক ও মশিউর রহমান খাঁন রিচার্ড।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   ছাত্র ফেডারেশন  কেন্দ্রীয় কমিটি  সভাপতি আরিফ  সম্পাদক মুনা 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: