গভীর রাতে হঠাৎ লাইভে মোদী, দিলেন নতুন বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোলনের মধ্যেই গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে নতুন বার্তা দিয়েছেন

2026-07-25T03:03:05+00:00
2026-07-25T03:05:44+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
গভীর রাতে হঠাৎ লাইভে মোদী, দিলেন নতুন বার্তা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৩:০৩ এএম  আপডেট: ২৫.০৭.২০২৬ ৩:০৫ এএম
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি : সংগৃহীত
ভারতে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোলনের মধ্যেই গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে নতুন বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশ্নফাঁস ঠেকাতে সরকারের উদ্যোগ নিয়ে প্রকাশিত একটি ভিডিওতে ইতিবাচক প্রতিক্রিয়া ও পরামর্শ দেওয়ায় তরুণ সমাজের প্রশংসা করেন তিনি।

শুক্রবার (২৪ জুলাই) রাতে প্রকাশিত বার্তায় মোদী বলেন, শিক্ষার্থীরা তার ভিডিওতে যেভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং বিভিন্ন পরামর্শ দিয়েছেন, তা সরকারের জন্য গুরুত্বপূর্ণ। তরুণদের সঙ্গে এই যোগাযোগ আরও শক্তিশালী হবে বলেও মন্তব্য করেন তিনি।

Advertisement
এর আগে বৃহস্পতিবার রাতে প্রকাশিত ভিডিও বার্তায় প্রশ্নফাঁসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলেন, এ ধরনের ঘটনা শুধু পরীক্ষার্থীদের নয়, তাদের পরিবারের জন্যও বড় ধরনের কষ্টের কারণ। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে গত কয়েক মাসে একাধিক কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।


নরেন্দ্র মোদী জানান, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অনেককে গ্রেফতার করা হয়েছে। তবে একই সঙ্গে শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়েও সরকার গুরুত্ব দিয়েছেন।

তিনি আরও জানান, প্রশ্নফাঁস সংক্রান্ত মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য ‘ফাস্ট-ট্র্যাক কোর্ট’ বা দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব নিয়ে কাজ চলছে। সংশ্লিষ্ট দফতরগুলোকে দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   গভীর রাত  লাইভ  মোদী  নতুন বার্তা  সময়ের আলো 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: