৩০ জুলাই পর্যন্ত থানচি-তিন্দুমুখ নৌপথে চলাচল বন্ধ

বান্দরবান প্রতিনিধি

সারাদেশ

প্রতিকূল আবহাওয়া ও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় বান্দরবানের থানচি উপজেলার থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল

2026-07-25T18:58:26+00:00
2026-07-25T18:59:30+00:00
 
  শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ২৫ জুলাই ২০২৬
সারাদেশ
৩০ জুলাই পর্যন্ত থানচি-তিন্দুমুখ নৌপথে চলাচল বন্ধ
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৬:৫৮ পিএম  আপডেট: ২৫.০৭.২০২৬ ৬:৫৯ পিএম
থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে নৌ চলাচল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। ছবি : সময়ের আলো
প্রতিকূল আবহাওয়া ও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় বান্দরবানের থানচি উপজেলার থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

শনিবার (২৫ জুলাই) দুপুরে উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, পর্যটক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় সব পর্যটক, স্থানীয় বাসিন্দা, নৌযান চালক ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে।

এদিকে, শুক্রবার দুপুরে ১৩ সদস্যের একটি পর্যটক দল মোটরসাইকেলে ডিম পাহাড়ের ২১ কিলোমিটার সড়ক পাড়ি দিয়ে তিন্দুতে পৌঁছান। পরে সেখান থেকে নৌকাযোগে লাংলোক ঝরনার উদ্দেশ্যে রওনা দিলে রাজাপাথর এলাকায় তাদের নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে দলের সদস্যরা প্রাণে রক্ষা পেলেও জাওয়াদ-উল ইসলাম মাহিয়ান (২৪) নামে পর্যটক সাঙ্গু নদীতে নিখোঁজ হন। নিখোঁজ পর্যটককে উদ্ধারে প্রশাসনের তত্ত্বাবধানে অভিযান অব্যাহত রয়েছে।

সময়ের আলো/মহু



  বিষয়:   থানচি  তিন্দুমুখ  নৌপথ  চলাচল  বন্ধ  বান্দরবান  পর্যটন  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: