নাটোরে ট্রাকচাপায় টিকটকার তরুণীর মৃত্যু, ঘটনার আগে কী হয়েছিল

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

সারাদেশ

নাটোরের বড়াইগ্রামে মহাসড়কে ট্রাকচাপায় আফরিন জাহান (১৮) নামে এক টিকটকার তরুণীর মৃত্যু হয়েছে। তবে দুর্ঘটনার আগে তিনি কোথায় ছিলেন, কার

2026-07-25T20:51:33+00:00
2026-07-25T20:51:33+00:00
 
  শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ২৫ জুলাই ২০২৬
সারাদেশ
নাটোরে ট্রাকচাপায় টিকটকার তরুণীর মৃত্যু, ঘটনার আগে কী হয়েছিল
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৮:৫১ পিএম 
নিহত আফরিন জাহান। ছবি : সংগৃহীত
নাটোরের বড়াইগ্রামে মহাসড়কে ট্রাকচাপায় আফরিন জাহান (১৮) নামে এক টিকটকার তরুণীর মৃত্যু হয়েছে। তবে দুর্ঘটনার আগে তিনি কোথায় ছিলেন, কার সঙ্গে ছিলেন এবং কী পরিস্থিতিতে ভোরে মহাসড়কে ফিরছিলেন, তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

শুক্রবার (২৪ জুলাই) ভোরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আগ্রান সুতিরপার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আফরিন জাহানের বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলায়। তিনি কয়েক মাস ধরে বড়াইগ্রামের বনপাড়া পৌর শহরের ডিলারের মোড় এলাকায় একা বসবাস করছিলেন বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে টিকটক ভিডিও তৈরির পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে নাচ পরিবেশন করতেন তিনি।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে গুরুদাসপুর উপজেলার নাজিরপুর বটতলা এলাকার মেহেদী (১৮) ও পলক (২০) নামে দুই যুবক মোটরসাইকেলে করে আফরিনকে নিয়ে বের হন। 


ভোরে ফেরার পথে আগ্রান সুতিরপার এলাকায় একটি অজ্ঞাত ট্রাকের চাপায় মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই আফরিনের মৃত্যু হয়। আহত হন সঙ্গে থাকা দুই যুবক।

দুর্ঘটনার পর বনপাড়া হাইওয়ে থানা পুলিশ মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে যায়। আহত মেহেদী ও পলক গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, নিহত তরুণীর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। প্রতিবেদনে মৃত্যুর কারণের পাশাপাশি কোনো ধরনের শারীরিক নির্যাতনের আলামত রয়েছে কিনা, সে বিষয়েও তথ্য চাওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাকটি শনাক্ত করতে পুলিশ কাজ করছে। ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্তের ফলাফলের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সময়ের আলো/এমকে


  বিষয়:   নাটোর  টিকটকার  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: