রাজধানীর খিলগাঁওয়ে গনপিটুনীতে আহত সন্ত্রাসী সোহেল ওরফে পাগলা সোহেল (৪৫) অস্ত্রসহ আটক করা হয়েছে। তার নামে মাদক, ছিনতাই, ধর্ষনসহ আটটি মামলা রয়েছে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২৬ জুলাই) বেলা ১১টার দিকে খিলগাঁও পশ্চিম নন্দিপাড়া পানির পাম্পের সামনে গনপিটুনীর ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে পুলিশ। এরপর চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।
খিলগাঁও থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. ইমরান শেখ জানান, খিলগাঁও এলাকায় ডিউটি করার সময় জানতে পারি নন্দিপাড়া পানির পাম্পের সামনে এক ব্যক্তিকে গনধোলাই দেওয়া হয়েছে। দ্রুত সেখানে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য মুগদা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। এ সময় জনগন ওই ব্যক্তির কাছ থেকে একটি পিস্তল, ম্যাগজিনসহ তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
খিৃলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, আটককৃত ব্যক্তির নাম সোহেল ওরফে পাগলা সোহেল। এলাকায় চিহ্নিত সন্ত্রাসী। গণপিটুনির শিকার হয়ে অস্ত্রসহ তাকে আটক করা হয়েছে। তার নামে মাদক, ছিনতাই, ধর্ষনসহ আটটি মামলা রয়েছে।
সময়ের আলো/আআ