রাজধানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজধানীর মিরপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় সবুজ রহমান (৩৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি রাইড শেয়ারিং করতেন। শনিবার (২৫

2026-07-26T15:02:42+00:00
2026-07-26T15:02:42+00:00
 
  মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
রাজধানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৩:০২ পিএম 
ছবি : সংগৃহীত
রাজধানীর মিরপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় সবুজ রহমান (৩৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি রাইড শেয়ারিং করতেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে শেওড়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

পরে আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে রাত সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সবুজ রহমান নীলফামারীর ডিমলা উপজেলার নটাবাড়ির মশিউর রহমানের ছেলে। তিনি রাজধানীর শ্যামলী এলাকায় থাকতেন।

সবুজের চাচাতো ভাই আজিজুল ইসলাম জানান, তিনি রাতে মগবাজার যাওয়ার পথে হিমাচল পরিবহনের একটি বাস তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

সময়ের আলো/আআ
  বিষয়:   রাজধানী  বাস  ধাক্কা  মোটরসাইকেল  আরোহী  নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: