মুন্সীগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে নিহত ২

মুন্সীগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

মুন্সীগঞ্জের শ্রীনগরে যাত্রীবাহী বাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার

2026-07-26T06:52:43+00:00
2026-07-26T06:52:43+00:00
 
  রবিবার, ২৬ জুলাই ২০২৬,
১১ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ২৬ জুলাই ২০২৬
সারাদেশ
মুন্সীগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে নিহত ২
মুন্সীগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৬:৫২ এএম 
ছবি : সংগৃহীত
মুন্সীগঞ্জের শ্রীনগরে যাত্রীবাহী বাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার লস্করপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শ্রীনগর উপজেলার খাড়া মুনিপাড়া এলাকার সাধন চন্দ্রের ছেলে দুলাল চন্দ্র (৪৫) এবং বাড়ৈখালী এলাকার আইয়ুব মিয়ার ছেলে মজনু মিয়া (৩০)। মজনু নসিমন চালক ছিলেন, আর দুলাল চন্দ্র ওই নসিমনের যাত্রী ছিলেন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বাড়ৈখালী থেকে গুলিস্তানগামী বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাস লস্করপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

সংঘর্ষে নসিমনচালক মজনু মিয়া ও যাত্রী দুলাল চন্দ্র গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পালিয়ে যাওয়া বৈশাখী পরিবহনের বাসটি আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ। এ ছাড়া দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া নসিমনটি জব্দ করা হয়েছে।

এদিকে দুইজনের মৃত্যুর খবরে তাদের স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   মুন্সীগঞ্জ  বাস  নসিমন  সংঘর্ষ  নিহত ২  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: