বরিশালে নব নিযুক্ত সিভিল সার্জনের অপসারণের দাবিতে কক্ষে তালা ঝুলিয়ে বিক্ষোভ

বরিশাল ব্যুরো

সারাদেশ

বরিশালে নবনিযুক্ত সিভিল সার্জন ডা. মনিরুজ্জামানকে অপসারণের দাবি জানিয়ে বিক্ষোভ করা হয়েছে। বরিশালের সচেতন নাগরিক সমাজ, শিক্ষার্থী ও সাধারণ জনগণের

2026-07-26T16:03:58+00:00
2026-07-26T16:05:50+00:00
 
  রবিবার, ২৬ জুলাই ২০২৬,
১১ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ২৬ জুলাই ২০২৬
সারাদেশ
বরিশালে নব নিযুক্ত সিভিল সার্জনের অপসারণের দাবিতে কক্ষে তালা ঝুলিয়ে বিক্ষোভ
বরিশাল ব্যুরো
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৪:০৩ পিএম  আপডেট: ২৬.০৭.২০২৬ ৪:০৫ পিএম
কক্ষে তালা ঝুলিয়ে দেওয়ার মুহূর্ত। ছবি : সময়ের আলো
বরিশালে নবনিযুক্ত সিভিল সার্জন ডা. মনিরুজ্জামানকে অপসারণের দাবি জানিয়ে বিক্ষোভ করা হয়েছে। বরিশালের সচেতন নাগরিক সমাজ, শিক্ষার্থী ও সাধারণ জনগণের ব্যানারে জেলা সিভিল সার্জন কার্যালয়ে তার কক্ষে তালা ঝুলিয়ে এ বিক্ষোভ করা হয়। 

রোববার (২৬ জুলাই) সকাল ১১টায় এ ঘটনা ঘটে। এসময় আন্দোলনকারিরা নানা স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।


আন্দোলনকারিরা জানান, নব নিযুক্ত সিভিল সার্জন এর আগে বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে ছিলেন। তিনি পলাতক শেখ হাসিনার ফুপাতো ভাই আবুল হাসনাত আব্দুল্লাহর ঘনিষ্ঠজন। ৫ আগস্টের পর গৌরনদী থেকে মনিরুজ্জামানকে অপসারণ করা হয়। অথচ, এখন তাকে পদোন্নতি দিয়ে সিভিল সার্জন করা হয়েছে।

তারা আরও জানান, মনিরুজ্জামানকে যতদিন পর্যন্ত অপসারণ করা না হবে, ততদিন আন্দোলন অব্যাহত থাকবে। 

উল্লেখ্য, গত ২১ জুলাই মো. মনিরুজ্জামানকে বরিশাল জেলা সিভিল সার্জন পদে পদায়ন করা হয়।

সময়ের আলো/মহু


  বিষয়:   বরিশাল  সিভিল সার্জন  অপসারণ  বিক্ষোভ  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: