একরামুল হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে তৎকালীন র‍্যাব-৭-এর অধিনায়ক এবং বর্তমানে ব্রিগেডিয়ার জেনারেল পদে

2026-07-28T00:55:34+00:00
2026-07-28T00:55:34+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
জাতীয়
একরামুল হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১২:৫৫ এএম 
ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ। সংগৃহীত ছবি
২০১৮ সালে কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে তৎকালীন র‍্যাব-৭-এর অধিনায়ক এবং বর্তমানে ব্রিগেডিয়ার জেনারেল পদে কর্মরত মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে।

সোমবার (২৮ জুলাই) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। আইএসপিআর জানায়, তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।


প্রসঙ্গত, ২০২১ সালের ডিসেম্বরে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে মার্কিন পররাষ্ট্র দপ্তর তৎকালীন র‍্যাব কর্মকর্তা মিফতাহ উদ্দিন আহমেদ এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

সময়ের আলো/জেডি 

  বিষয়:   একরামুল হত্যা  মামলা  ব্রিগেডিয়ার জেনারেল  মিফতাহ  সেনা হেফাজত 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: