সিরাজগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় স্বামীর বিরুদ্ধে তানিয়া খাতুন (২৪) নামে গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে স্বামী শাহ পরান পলাতক

2026-07-28T12:31:06+00:00
2026-07-28T12:31:58+00:00
 
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সিরাজগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১২:৩১ পিএম  আপডেট: ২৮.০৭.২০২৬ ১২:৩১ পিএম
তাড়াশ থানা, সিরাজগঞ্জ। ছবি : সংগৃহীত
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় স্বামীর বিরুদ্ধে তানিয়া খাতুন (২৪) নামে গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে স্বামী শাহ পরান পলাতক রয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের বিষমডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তানিয়া খাতুন ওই গ্রামের ছোরহাব আলীর মেয়ে ও নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার বাসিন্দা শাহ পরানের স্ত্রী।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ৪ বছর আগে তানিয়া খাতুন ও মো. শাহ পরান প্রেম করে বিয়ে করেন। বিয়ের পর থেকে তানিয়া স্বামীকে সঙ্গে নিয়ে বাবার বাড়ি বিষমডাঙ্গা গ্রামে বসবাস করে আসছিলেন।

পরিবারের দাবি, তানিয়া ও তার স্বামী রাতে নিজেদের শোবার ঘরে ঘুমাতে যান। মঙ্গলবার সকালে পরিবারের লোকজন ঘরের মেঝেতে তানিয়ার মরদেহ পড়ে থাকতে দেখেন। এসময় শাহ পরান পালিয়ে যায়। পরে তারা তাড়াশ থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

ওসি মো. হাবিবুর রহমান জানান, নিহতের শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতার  মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। 

সময়ের আলো/মহু
  বিষয়:   সিরাজগঞ্জ  স্বামী  স্ত্রী  হত্যা  অভিযোগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: