টিনের চালে টবে কৌশলে গাঁজা চাষ, গ্রেফতার ১

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার পশ্চিম শাজিনগর এলাকায় বসতঘরের টিনের চালে রাখা টবে কৌশলে গাঁজা চাষের দায়ে এক ব্যক্তিকে গ্রেফতার

2026-07-28T16:20:40+00:00
2026-07-28T16:20:40+00:00
 
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
টিনের চালে টবে কৌশলে গাঁজা চাষ, গ্রেফতার ১
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৪:২০ পিএম 
১২টি গাঁজা গাছ জব্দ করা হয়। ছবি : সময়ের আলো
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার পশ্চিম শাজিনগর এলাকায় বসতঘরের টিনের চালে রাখা টবে কৌশলে গাঁজা চাষের দায়ে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। 

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে র‌্যাব সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায়। এর আগে সোমবার (২৭ জুলাই) রাত ১১টার দিকে র‌্যাব-৭ এর একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার ব্যক্তির নাম লোকমান হোসেন (৪৪)। 


র‍্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতার লোকমান হোসেন দীর্ঘদিন গাঁজা চাষের সঙ্গে জড়িত। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার হায়দ্রাবাদ এলাকায়। তিনি বায়েজিদ বোস্তামী থানার পশ্চিম শাজিনগরে ভাড়া বাসায় বসবাস করতেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানে হয় তার বসতঘরে। সেখানে দেখা যায় টিনের চালের ওপর রাখা দুটি প্লাস্টিকের টবে চাষ করা হচ্ছে গাঁজা। টব থেকে মোট ১২টি গাঁজা গাছ জব্দ করা হয়। প্রতিটি টবে ছয়টি করে গাঁজার গাছ ছিল। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার ব্যক্তিকে এবং জব্দকৃত আলামত বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   টিনের চাল  টবে  গাঁজা চাষ  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: