ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে

সিলেট ব্যুরো

সারাদেশ

সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আগামী তিন দিনের মধ্যে ওই অঞ্চলের বন্যা পরিস্থিতির

2026-07-28T17:23:58+00:00
2026-07-28T17:23:58+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে
সিলেট ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৫:২৩ পিএম 
সংগৃহীত ছবি
সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আগামী তিন দিনের মধ্যে ওই অঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

পাউবো জানায়, বর্তমানে পর্যবেক্ষণাধীন স্টেশনগুলোর মধ্যে শুধু কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টেই পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে।

নদ-নদীর পরিস্থিতি নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি কমেছে। এই কমতির প্রবণতা আগামী দুই দিন অব্যাহত থাকতে পারে এবং তৃতীয় দিনে পানির সমতল স্থিতিশীল হতে পারে। এর ফলে আগামী তিন দিনের মধ্যে সিলেট জেলার কুশিয়ারা নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।


এদিকে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র ও যমুনা নদ-নদীর পানিও কমেছে। আগামী তিন দিন এই নদীগুলোর পানি আরও হ্রাস পেতে পারে এবং পরবর্তী দুই দিন তা স্থিতিশীল থাকতে পারে। অন্যদিকে, গঙ্গা ও পদ্মা নদীর পানির সমতল বর্তমানে স্থিতিশীল রয়েছে, যা আগামী পাঁচ দিন একই অবস্থায় থাকতে পারে।

পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের নদীগুলোর মধ্যে শুধু মুহুরী নদীর পানি কিছুটা বৃদ্ধি পেলেও গোমতী, ফেনী, সিলোথিয়া, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি কমেছে। এসব নদীর পানি আগামী এক দিন বাড়তে পারে, তবে পরবর্তী দুই দিন তা স্থিতিশীল থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আরও জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে। বর্তমানে এটি উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে এবং ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।

সময়ের আলো/জোই
  বিষয়:   ফেঞ্চুগঞ্জ  কুশিয়ারা নদী  পানি  বিপৎসীমা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: