টাঙ্গাইলে গ্যাস পাইপলাইনে ফাটল, উত্তরবঙ্গগামী যান চলাচল বন্ধ

টাঙ্গাইল প্রতিনিধি

সারাদেশ

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে চার লেনের কাজ করার সময় গ্যাস লাইনের মেইন পাইপ ফেটে গেছে। এতে উত্তরবঙ্গগামী যান চলাচল বন্ধ হয়ে

2026-07-28T19:35:23+00:00
2026-07-28T19:35:23+00:00
 
  শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
টাঙ্গাইলে গ্যাস পাইপলাইনে ফাটল, উত্তরবঙ্গগামী যান চলাচল বন্ধ
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৭:৩৫ পিএম 
ছবি : সময়ের আলো
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে চার লেনের কাজ করার সময় গ্যাস লাইনের মেইন পাইপ ফেটে গেছে। এতে উত্তরবঙ্গগামী যান চলাচল বন্ধ হয়ে যায় কিছু সময়। পরে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ডে আন্ডারপাসের পাইলিং করার সময় এ পাইপ ফেটে যায়।


টাঙ্গাইল ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) হারুন জানান, বিকেলে এলেঙ্গা বাসস্ট্যান্ডে আন্ডারপাসের পাইলিং এর কাজ করার সময় বিকট শব্দে গ্যাসের মেইন পাইপ ফেটে যায়। এসময় পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। পরে উত্তরবঙ্গগামী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এসময় ১০ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে সন্ধ্যা ছয়টায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   টাঙ্গাইল  গ্যাস  পাইপলাইনে ফাটল  উত্তরবঙ্গগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: