পুলিশসহ সরকারি কর্মকর্তাদের উদ্দেশে সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পুলিশসহ বিভিন্ন সরকারি দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে অর্থ দাবি এবং তদবিরের নামে প্রতারণার বিষয়ে সতর্ক থাকার

2026-07-28T20:46:25+00:00
2026-07-28T20:46:25+00:00
 
  মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬,
১৩ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
জাতীয়
পুলিশসহ সরকারি কর্মকর্তাদের উদ্দেশে সতর্কবার্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৮:৪৬ পিএম 
পুলিশ সদর দফতর। ছবি : সংগৃহীত
পুলিশসহ বিভিন্ন সরকারি দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে অর্থ দাবি এবং তদবিরের নামে প্রতারণার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দফতর। মঙ্গলবার (২৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি পুলিশসহ সরকারি বিভিন্ন দফতরের দায়িত্বশীল ব্যক্তি, ঊর্ধ্বতন কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে প্রতারক চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসেজ (বার্তা) দিয়ে অর্থ দাবি ও বিভিন্ন ধরনের তদবির করছে মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে। প্রতারক চক্র এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে একদিকে অর্থ হাতিয়ে নিচ্ছে, অন্যদিকে সরকারি প্রতিষ্ঠান ও দায়িত্বশীল সরকারি কর্মকর্তার মর্যাদাহানি করছে।


সামাজিক যোগাযোগ মাধ্যমের যে কোনো আইডিতে কোনো সরকারি কর্মকর্তার ছবি থাকা মানে মোবাইল নম্বরটি ওই ব্যক্তির বলে নিশ্চিত হওয়ার কারণ নেই। প্রতারকদের এ ধরনের মেসেজে (বার্তা) সাড়া না দিতে সবাইকে অনুরোধ জানানো হচ্ছে।

কেউ প্রতারক চক্রের এ ধরনের বার্তা পেলে জাতীয় জরুরি সেবা-৯৯৯ নম্বরে এবং সাইবার পুলিশ সেন্টার, সিআইডি ও গোয়েন্দা বিভাগ (ডিবি), ডিএমপি কার্যালয়ে যোগাযোগ করতে পারেন।

বাংলাদেশ পুলিশ প্রতারক চক্রের বিরুদ্ধে সর্বোচ্চ সজাগ রয়েছে। কেউ এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ। 

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   পুলিশ  সরকারি কর্মকর্তা  সতর্কবার্তা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: