রাজধানীর দুই ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীতে চকবাজার থানাধীন উর্দু রোডে দুই ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. দবির আহমেদ (৫০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।মঙ্গলবার (২৮

2026-07-29T09:10:37+00:00
2026-07-29T09:10:37+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
জাতীয়
রাজধানীর দুই ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৯:১০ এএম 
ছবি : সংগৃহীত
রাজধানীতে চকবাজার থানাধীন উর্দু রোডে দুই ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. দবির আহমেদ (৫০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) রাত সোয়া ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী রতন জানান, বিকেল ৪টার দিকে চকবাজারের উর্দু রোড মসজিদ সংলগ্ন এলাকায় ব্যাটারিচালিত দুই অটোরিকশার সংঘর্ষ হয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

তিনি আরও জানান, পরে তার স্ত্রী জান্নাতুল খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসে তার স্বামীকে বাসায় নিয়ে যান। বাসায় নেওয়ার পর আবার অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। রাত সোয়া ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


জানা যায়, নিহত অটোরিকশাচালকের গ্রামের বাড়ি পাবনা জেলার চাটমোহর থানার অষ্ট মিনসা গ্রামে। বর্তমানে কামরাঙ্গীরচর মাহাদিনগর এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। নিহত চার মেয়ের জনক ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সময়ের আলো/আআ
  বিষয়:   ঢাকা  ব্যাটারিচালিত অটোরিকশা  সংঘর্ষ  নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: