তৃতীয় লিঙ্গের মানুষের সঙ্গে বাকবিতণ্ডার ব্যাখ্যা দিলেন জুবায়ের

সময়ের আলো ডেস্ক

বিবিধ

রাজধানীর পরীবাগ ব্রিজের ওপর রাতের আঁধারে ডাকসু নেতা যুবাইর বিন নেছারী (এ বি জুবায়ের) ও আরেক যুবকের সঙ্গে তৃতীয় লিঙ্গের

2026-07-29T10:45:42+00:00
2026-07-29T10:45:42+00:00
 
  বুধবার, ২৯ জুলাই ২০২৬,
১৪ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২৯ জুলাই ২০২৬
বিবিধ
তৃতীয় লিঙ্গের মানুষের সঙ্গে বাকবিতণ্ডার ব্যাখ্যা দিলেন জুবায়ের
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১০:৪৫ এএম 
যুবাইর বিন নেছারী। ছবি : সংগৃহীত
রাজধানীর পরীবাগ ব্রিজের ওপর রাতের আঁধারে ডাকসু নেতা যুবাইর বিন নেছারী (এ বি জুবায়ের) ও আরেক যুবকের সঙ্গে তৃতীয় লিঙ্গের মানুষের বাকবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে তৃতীয় লিঙ্গের মানুষদের কিছু আপত্তিকর অভিযোগ করতে শোনা যায়। এ ঘটনার বিষয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়ে জুবায়ের দাবি করেছেন, একটি কুচক্রীমহল মিথ্যা ভিডিও তৈরি করে তার চরিত্রহনের অপচেষ্টা চালাচ্ছে।

ফেসবুক পোস্টে জুবায়ের লিখেছেন, আমার বন্ধু সাংবাদিক সিফাতুল্লাহ তাসনিম গতকাল পরীবাগ ব্রিজের ওপর তৃতীয় লিঙ্গের কিছু মানুষের পতিতাবৃত্তির বিষয়ে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে যায় এবং আমাকেও সঙ্গে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর আগেই আমি শাহবাগ থানা প্রশাসনকে বিষয়টি অবহিত করি এবং তাদেরও ঘটনাস্থলে আসতে বলি। আমরা সেখানে যাওয়ার পর সাংবাদিক বন্ধু তাদের জিজ্ঞাসাবাদ করতে গেলে তারা আক্রমণাত্মক হয়ে ওঠে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে শুরু করে। তৃতীয় লিঙ্গের মানুষরা সাধারণত যেভাবে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে, ঠিক তেমনই করতে থাকে তারা। এ সময় তারা নিজেরাই ক্যামেরা অন করে অশালীন ভাষায় আমাদের ভিডিও করতে শুরু করে এবং আমার সাংবাদিক বন্ধুর গায়েও হাত তোলে।


তিনি আরও লেখেন, এই পর্যায়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং তারা নিয়ম অনুযায়ী বিষয়টির সুরাহা করে।

পোস্টে জুবায়ের দাবি করেন, পুরো বিষয়টি পুলিশ প্রশাসন আগে থেকেই জানতো এবং পুলিশ সেখানে উপস্থিতও ছিল। অথচ সেই সময়ের একটি খণ্ডিত ও মিথ্যা ভিডিও ছড়িয়ে তার সম্মানহানির অপচেষ্টা চলছে। এর বিরুদ্ধে তিনি আইনি ব্যবস্থা নিবেন বলেও জানান।

এদিকে, ভাইরাল হওয়া ভিডিওতে তৃতীয় লিঙ্গের মানুষেরা যেসব গুরুতর অভিযোগ করেছেন, তার সপক্ষে দৃশ্যমান কোনো জোরালো যুক্তি বা প্রমাণ দেখা যায়নি। তবে স্বভাবসুলভ ভঙ্গিতে তারা শরীর ও বিভিন্ন বিষয়ে নানা অভিযোগ তুলতে থাকেন।

ভিডিওর শুরুতে একজনকে বলতে শোনা যায়, আমরা তিনজন এই পরীবাগে কাজ করি। এই দুজন এসে আমাদের জিজ্ঞাসা করে আমরা ছেলে নাকি মেয়ে।

কথোপকথনের এই পর্বে উভয় পক্ষকে থানায় যাওয়ার কথা বলে ব্রিজ থেকে নিচে নামতে দেখা যায়। এ সময় জুবায়েরকে তুলনামূলক কম কথা বলতে দেখা যায়। তবে ভিডিওর পরবর্তী অংশে তৃতীয় লিঙ্গের মানুষরা ওই দুই যুবকের ওপর চড়াও হন।

সময়ের আলো/জোই


  বিষয়:   তৃতীয় লিঙ্গ  মানুষ  বাকবিতণ্ডা  ব্যাখ্যা  জুবায়ের  সময়ের আলো 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: