এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য : রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন, ‘স্থানীয় প্রতিনিধিদের গালিগালাজের পরও যে জাতীয় নাগরিক পার্টির

2026-07-29T11:23:09+00:00
2026-07-29T12:30:10+00:00
 
  বুধবার, ২৯ জুলাই ২০২৬,
১৪ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২৯ জুলাই ২০২৬
রাজনীতি
এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য : রাশেদ খাঁন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১১:২৩ এএম  আপডেট: ২৯.০৭.২০২৬ ১২:৩০ পিএম
রাশেদ খাঁন। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন, ‘স্থানীয় প্রতিনিধিদের গালিগালাজের পরও যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য।’

মঙ্গলবার (২৮ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

রাশেদ খাঁন লিখেছেন, ‘এনসিপির নেতারা যে এলাকায় জুলাই পদযাত্রা করতে যাচ্ছে, ঐ এলাকার বিএনপির এমপি ও নেতাদের গালিগালাজ করছে। তাদের মুখে আওয়ামী লীগের বিচারের দাবি শোনা যাচ্ছে না বরং কোথাও কোথাও তাদের প্রোগ্রামে জয় বাংলা  স্লোগান উচ্চারিত হচ্ছে!’


তিনি লিখেছেন, ‘এছাড়া এনসিপির নেতাদের বক্তব্য শুনে মনে হচ্ছে তারা ইচ্ছাকৃতভাবে ভিক্টিম কার্ড খেলার জন্য ময়দান তৈরি করছে। আপনি স্থানীয় জনপ্রতিনিধিকে খামোখা গালিগালাজ করবেন, আবার বলবেন শব্দের (গালির) বিপরীতে শব্দের রাজনীতি করুন! গালিগালাজ করার পরে ঐ এলাকার কতজনের বিক্ষুব্ধতাকে প্রশমিত করবেন?’

প্রধানমন্ত্রীর এই সহকারী লিখেছেন, ‘যেখানে শেখ হাসিনার এক শব্দের কারণে প্রতিরোধের মুখোমুখি হয়ে পতন হয়েছে, সেখানে আপনারা শব্দের রাজনীতি করতে চান? ভাগ্য ভালো যে, এখনো সবাই ধৈর্য ধারণ করে আছে।’

রাশেদ খাঁন লিখেছেন, ‘প্রবাদ আছে, মুখের কারণে দুধভাত আর মুখের কারণে ঝাঁটা বাড়ুন! স্থানীয় প্রতিনিধিদের গালিগালাজের পরেও যে অত্র এলাকার মানুষ ঝাঁটা বাড়ুন দিয়ে ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তো আপনাদের সৌভাগ্যের বিষয়!’

সময়ের আলো/মহু


  বিষয়:   এনসিপি  নেতা  ঝেঁটিয়ে  বিদায়  সৌভাগ্য  সময়ের আলো 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: