শ্রমবাজারে নতুন অগ্রগতির ইঙ্গিত, বাংলাদেশ–মালয়েশিয়ার ফলপ্রসূ বৈঠক

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

বাংলাদেশ ও মালয়েশিয়ার শ্রমবাজার–সংক্রান্ত সহযোগিতা আরও জোরদারে দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের মধ্যে ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে জনশক্তি রফতানি, কর্মসংস্থান

2026-07-29T14:48:46+00:00
2026-07-29T15:06:08+00:00
 
  বুধবার, ২৯ জুলাই ২০২৬,
১৪ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২৯ জুলাই ২০২৬
সারাদেশ
শ্রমবাজারে নতুন অগ্রগতির ইঙ্গিত, বাংলাদেশ–মালয়েশিয়ার ফলপ্রসূ বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ২:৪৮ পিএম  আপডেট: ২৯.০৭.২০২৬ ৩:০৬ পিএম
মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ও মালয়েশিয়ার শ্রমবাজার–সংক্রান্ত সহযোগিতা আরও জোরদারে দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের মধ্যে ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে জনশক্তি রফতানি, কর্মসংস্থান সম্প্রসারণ, শ্রমিকদের সুযোগ-সুবিধা এবং শ্রম অভিবাসন–সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) ও বুধবার মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি এম রামানান এর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন।

বৈঠকে দুই দেশের শ্রমবাজারে বিদ্যমান সুযোগ সম্প্রসারণ, দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। এতে বাংলাদেশের প্রতিনিধি দলের পাশাপাশি মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট দফতরের প্রতিনিধি এবং শ্রমবাজার–সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন।

বর্তমানে তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় অবস্থান করছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন।


সফরের প্রথম দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যে টেলিফোনে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। ওই আলোচনায় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করতে জ্বালানি, বিনিয়োগ, বন্দর উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।

এ ছাড়া বাংলাদেশের জন্য মালয়েশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান পেট্রোনাসের মাধ্যমে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ, এক্সিটা গ্রুপ বারহাডের বিনিয়োগ কার্যক্রম, কৌশলগত অংশীদারত্বের সম্ভাবনা এবং এমএমসি করপোরেশন বারহাডের সঙ্গে বন্দর ও অবকাঠামো খাতে সম্ভাব্য সহযোগিতা নিয়েও আলোচনা হয়।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই উচ্চপর্যায়ের সফর ও ধারাবাহিক বৈঠকের মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শ্রমবাজার, বিনিয়োগ, জ্বালানি এবং অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন মাত্রা লাভ করবে।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   শ্রমবাজার  নতুন অগ্রগতি  ইঙ্গিত  বাংলাদেশ  মালয়েশিয়া  ফলপ্রসূ বৈঠক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: