পুলিশি বাধা পেরিয়ে হবিগঞ্জের পথে এনসিপি নেতারা

সারাদেশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশি বাধা পেরিয়ে ফের হবিগঞ্জের পথে রওনা হয়েছেন জাতীয় নাগরিক পার্ট (এনসিপি) নেতারা। প্রায় আধাঘণ্টা সেখানে আটকে থাকার

2026-07-29T18:10:03+00:00
2026-07-29T18:10:26+00:00
 
  বুধবার, ২৯ জুলাই ২০২৬,
১৪ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২৯ জুলাই ২০২৬
সারাদেশ
পুলিশি বাধা পেরিয়ে হবিগঞ্জের পথে এনসিপি নেতারা
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৬:১০ পিএম  আপডেট: ২৯.০৭.২০২৬ ৬:১০ পিএম
হবিগঞ্জে যাওয়ার পথে পুলিশি বাধার মুখে এনসিপি নেতারা। ছবি : সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশি বাধা পেরিয়ে ফের হবিগঞ্জের পথে রওনা হয়েছেন জাতীয় নাগরিক পার্ট (এনসিপি) নেতারা। প্রায় আধাঘণ্টা সেখানে আটকে থাকার পর এনসিপি নেতাদের গাড়িবহর রওনা হয়। এর আগে বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গলের প্রবেশমুখ ‘চা-কন্যা’ ভাস্কর্য এলাকায় তাদের গাড়িবহর আটকে দেয় পুলিশ। 

সেখানে এনসিপি আহ্বায়ক সংসদ সদস্য নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম সদস্যসচিব ও সংসদ সদস্য মাহমুদা মিতু ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, চা-কন্যা এলাকায় শতাধিক পুলিশ মূল সড়কে অবস্থান নেওয়ায় আটকে থাকে এনসিপি বহরের প্রায় ১০টি মাইক্রোবাস। ১৪৪ ধারার মধ্যে হবিগঞ্জে যেতে নিরুৎসাহিত করলেও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বাধা তুলে নেওয়ার কথা বলেন এনসিপি নেতারা। 

মঙ্গলবার কর্মসূচি শেষে ফেরার পথে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা হবিগঞ্জ শহরে হামলা চালায় বলে অভিযোগ করেছেন এনসিপি নেতারা। এতে বেশ কয়েকজন আহত হন। এ ঘটনা নিয়ে বিএনপি ও এনসিপির মধ্যে টান টান উত্তেজনার মধ্যে বুধবার সকাল থেকে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।


হবিগঞ্জের একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, তারা সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। মৌলভীবাজার ও হবিগঞ্জের সীমান্ত এলাকায় পুলিশ রয়েছেন। তারা সতর্ক রয়েছেন।

পুলিশ জানায়, এ সময় সাংবাদিকদের কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় আহত হন দলটির কয়েকজন নেতাকর্মী। এ সময় দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী হামলা থেকে বাঁচতে সোনালী ব্যাংকে গিয়ে আশ্রয় নেন। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে যায়। রাতে তারা মৌলভীবাজারে অবস্থান করেন।

এর মধ্যে বুধবার এনসিপি তাদের পূর্বঘোষিত মৌলভীবাজার জেলায় দুটি ‘জুলাই পদযাত্রা’ সাময়িক স্থগিত করে হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেয়। অন্যদিকে জেলা ছাত্রদল ও বিএনপির পৃথক কর্মসূচির ঘোষণাকে কেন্দ্র করে শহরে নতুন করে উত্তেজনা দেখা দেয়।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

সময়ের আলো/আতা


  বিষয়:   হবিগঞ্জ  ১৪৪ ধারা  প্রতিবাদ  কর্মসূচি  জাতীয় নাগরিক পার্টি  এনসিপি  গাড়িবহর  মৌলভীবাজার  শ্রীমঙ্গল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: